ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ অষ্টমবার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়ল বিটিএস, মামা অ্যাওয়ার্ডসে ৮০তম গ্র্যান্ড প্রাইজ মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার, বিশৃঙ্খলায় মদদ দেওয়ার অভিযোগ আয়কর রিটার্ন দাখিলে কোন হিসাবের জন্য লাগবে যেসব নথি নামের কারণে দলে জায়গা হয়নি সিরাজের, অভিযোগ কংগ্রেস এমপির ‘বেনাপোল দিয়ে টুস করে ঢুকে যাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে’: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা, ছাড়াল আগের সব রেকর্ড ভুল করে সীমান্ত পেরোনোর পর বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেল বিএসএফ বক্স অফিস সাফল্যের মধ্যেই ‘রামায়ণ’ নিষিদ্ধের দাবি পাকিস্তানে দারিদ্র্য কমানোর দুই দশকের সাফল্য কেন ভেঙে পড়ল
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৫৮ সময় দেখুন

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা প্রথমে গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুনঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ১০ কিলোমিটার যানজট

এরপর মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এরপর হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায়ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তারা বিভিন্ন অলিগলি দিয়ে সরে যান।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা সরে যান।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের আশপাশের শিল্পকারখানাগুলো আজও বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

এদিকে নাওজোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে দুটি স্থানে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেসব স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ

আপডেটের সময়: ০২:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা প্রথমে গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

এরপর মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এরপর হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায়ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তারা বিভিন্ন অলিগলি দিয়ে সরে যান।

আরও পড়ুনঃ  একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সকাল থেকে অন্যান্য দিনের তুলনায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে সকাল ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা সরে যান।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের আশপাশের শিল্পকারখানাগুলো আজও বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী