ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘অনেক স্ত্রী ছেড়ে চলে গেছেন, অর্পিতা যাননি’: প্রসেনজিৎ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। প্রথম স্ত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিচ্ছেদের পর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ আড্ডায় স্ত্রী অর্পিতাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন প্রসেনজিৎ। সেখানে নিজের দাম্পত্য জীবন এবং অর্পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

আড্ডায় অতীতের বৈবাহিক জীবনের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, তাঁর জীবনযাপন ও ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়ে এতদিন পাশে থাকা অর্পিতার জন্য সহজ ছিল না।

অভিনেতার ভাষায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে আছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি! ও সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে টালিউডে বহুবার আলোচনা হয়েছে। ১৯৯২ সালে ছেলেবেলার বন্ধু ও অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে হলেও তিন বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন তিনি। সেই বিয়েও টেকেনি।

আরও পড়ুনঃ  জলবায়ু সংকটে থাকা দেশগুলোকে ঋণ নয়, আর্থিক অনুদান দিতে হবে: তারেক রহমান

অপর্ণার সঙ্গে প্রসেনজিতের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম প্রেরণা। বর্তমানে প্রাক্তন স্ত্রী ও মেয়ে বিদেশে থাকেন। প্রেরণা পেশায় আইনজীবী। অতীতে এক সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে যোগাযোগ না থাকার কথাও জানিয়েছিলেন অভিনেতা।

স্ত্রী অর্পিতাকে নিয়ে প্রসেনজিতের এই খোলামেলা ও রসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগী ও নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

‘অনেক স্ত্রী ছেড়ে চলে গেছেন, অর্পিতা যাননি’: প্রসেনজিৎ

আপডেটের সময়: ০৮:৪৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। প্রথম স্ত্রী দেবশ্রী রায় এবং দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে বিচ্ছেদের পর ২০০২ সালে অভিনেত্রী অর্পিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দুই দশকের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ আড্ডায় স্ত্রী অর্পিতাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন প্রসেনজিৎ। সেখানে নিজের দাম্পত্য জীবন এবং অর্পিতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আড্ডায় অতীতের বৈবাহিক জীবনের টানাপোড়েনের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ বলেন, তাঁর জীবনযাপন ও ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়ে এতদিন পাশে থাকা অর্পিতার জন্য সহজ ছিল না।

অভিনেতার ভাষায়, ‘অর্পিতা চট্টোপাধ্যায়, মানে আমার স্ত্রী—ওকে সম্মান করি একটা জায়গায় যে, ও সহ্য করে এতদিন আমার সঙ্গে আছে। কারণ অনেকগুলো বউ আমাকে ছেড়ে চলে গেছে, ও এখনো যায়নি! ও সহ্য করেছে। আই লাভ হার অ্যান্ড আই রেসপেক্ট হার। আর ও খুব ভালো একজন অভিনেত্রীও বটে।’

আরও পড়ুনঃ   ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু, ভাড়া ৪৪৫ টাকা

প্রসেনজিতের ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে টালিউডে বহুবার আলোচনা হয়েছে। ১৯৯২ সালে ছেলেবেলার বন্ধু ও অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে হলেও তিন বছরের মধ্যে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরে অপর্ণা গুহঠাকুরতার সঙ্গে দ্বিতীয়বার সংসার বাঁধেন তিনি। সেই বিয়েও টেকেনি।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত