ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে পিটিয়ে হত্যা, অভিযোগ রাশেদ খানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৪৬ সময় দেখুন

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় কারখানা ভাঙচুরের ভিডিও ধারণ করায় তৌফিক শেখকে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গত ২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লিমিটেডের সামনের সড়কে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে এ আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

তাঁর দাবি, এ সময় শ্রমিক পরিচয়ধারী কয়েকজন সহিংস হয়ে ওঠেন। তাঁদের কেউ কেউ কারখানার ফটক ও ভবন ভাঙচুরের চেষ্টা করেন। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তৌফিককে ব্যাপক মারধর করেন শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, হামলায় তৌফিকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে কে বা কারা তাঁকে আহত অবস্থায় ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ

তৌফিকের মৃত্যুর ঘটনাকে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে রাশেদ খান বলেন, শ্রমিক আন্দোলন আর শুধু শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই—এ ঘটনা তার প্রমাণ।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী দুর্বৃত্তরা ষড়যন্ত্র করছে। শ্রমিকের ছদ্মবেশে হত্যাকাণ্ড ঘটিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি এবং দেশে অরাজকতা সৃষ্টি করে আরেকটি ১/১১ ঘটানো তাদের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ঢাকার যানজট কমাতে মনোরেল চালুর পরিকল্পনা সরকারের

এ সময় জামায়াত ও এনসিপিকে আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামার আহ্বান জানান রাশেদ খান। তিনি সতর্ক করে বলেন, তাঁদের পাতা ফাঁদে পা দিলে অন্যরাও নিরাপদ থাকবেন না।

তৌফিকের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য বা তদন্তের অগ্রগতির তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভাঙচুরের ভিডিও করায় তৌফিককে পিটিয়ে হত্যা, অভিযোগ রাশেদ খানের

আপডেটের সময়: ০৯:১৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় কারখানা ভাঙচুরের ভিডিও ধারণ করায় তৌফিক শেখকে শ্রমিক পরিচয়ধারী আওয়ামী দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, গত ২ অক্টোবর দুপুর আনুমানিক আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লিমিটেডের সামনের সড়কে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে এ আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুনঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ

তাঁর দাবি, এ সময় শ্রমিক পরিচয়ধারী কয়েকজন সহিংস হয়ে ওঠেন। তাঁদের কেউ কেউ কারখানার ফটক ও ভবন ভাঙচুরের চেষ্টা করেন। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তৌফিককে ব্যাপক মারধর করেন শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা।

রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, হামলায় তৌফিকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে কে বা কারা তাঁকে আহত অবস্থায় ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী

তৌফিকের মৃত্যুর ঘটনাকে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করে রাশেদ খান বলেন, শ্রমিক আন্দোলন আর শুধু শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ নেই—এ ঘটনা তার প্রমাণ।

ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী দুর্বৃত্তরা ষড়যন্ত্র করছে। শ্রমিকের ছদ্মবেশে হত্যাকাণ্ড ঘটিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি এবং দেশে অরাজকতা সৃষ্টি করে আরেকটি ১/১১ ঘটানো তাদের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  ডিএফসির অর্থায়নে বাংলাদেশে বাড়বে মার্কিন বিনিয়োগ ও কর্মসংস্থান: মাহ্দী আমিন