ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনীনদীর পাড় থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিজিবির সাবেক সদস্য বলে জানা গেছে।

ঘাস সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ

স্থানীয় লোকজন ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  বাগমারায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মহিলা আ.লীগ নেত্রী বেবি গ্রেফতার

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবির বিওপিকে জানানো হয়। এরপর বিজিবি সদস্যরাও তাঁর সন্ধানে তৎপরতা শুরু করেন।

থৈ অংগ্য মারমা আরও জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁরা আবারও নিখোঁজ বাবার খোঁজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

তিনি বলেন, “বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।”

ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ

মরদেহের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

সীমান্ত নদীতে মিলল সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ

আপডেটের সময়: ০৬:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তবর্তী ফেনীনদীর পাড় থেকে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বিজিবির সাবেক সদস্য বলে জানা গেছে।

ঘাস সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ

স্থানীয় লোকজন ও স্বজনদের বরাতে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন অংথেপ্রু মারমা। রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুনঃ  মাদক সেবনের ভিডিও তোলার ‘অপরাধে’ বিএনপি নেতার মামলায় কারাগারে ৪ সাংবাদিক

নিহতের ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে রাত ১০টার দিকে বিষয়টি স্থানীয় বিজিবির বিওপিকে জানানো হয়। এরপর বিজিবি সদস্যরাও তাঁর সন্ধানে তৎপরতা শুরু করেন।

থৈ অংগ্য মারমা আরও জানান, শনিবার ভোর থেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে তাঁরা আবারও নিখোঁজ বাবার খোঁজ শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর পাড়ে বাবার ঘাসের বস্তাটি দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, সিঁড়িতে সামান্য ক্ষতি

তিনি বলেন, “বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।”

ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ

মরদেহের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ দ্রুত ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্বজনেরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: গণপূর্তমন্ত্রী