ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি

নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো বদলের প্রস্তাব নিয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতটি প্রস্তাব যাচাই-বাছাই শেষে চারটিতে সুপারিশ, একটিতে নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৈঠকে যেসব প্রস্তাবে সুপারিশের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো—জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।

অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

চার প্রস্তাবে সুপারিশের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, জয়পুরহাটের কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবে ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তনের উদ্যোগ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।

এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাব বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য আলাদা থানা প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

একটি প্রস্তাব নাকচ, দুটিতে পর্যবেক্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবটি বৈঠকে সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ থেকে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। একইভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দিয়েছে কমিটি।

প্রাক-নিকার সচিব কমিটির পর্যবেক্ষণের অর্থ হলো, প্রস্তাবের বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় সংশোধন দরকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে হবে। পরে সেগুলো পর্যালোচনা করে সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল

চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার

মন্ত্রিপরিষদ বিভাগের এক যুগ্মসচিব জানান, সাতটি প্রস্তাবের মধ্যে চারটিতে সুপারিশ, একটিতে নাকচ এবং দুটিতে পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়েছে। পর্যবেক্ষণ পাওয়া প্রস্তাবগুলোতে প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে পুনরায় উপস্থাপন করতে হবে। এরপর সেগুলো নিয়ে আবার আলোচনা হবে।

তিনি আরও জানান, সুপারিশের সিদ্ধান্ত হওয়া চারটি প্রস্তাবের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিকার সভায় অনুমোদন পেলেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে। তবে সভাটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা কিংবা থানা গঠনের মতো প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত বিবেচনার জন্য নিকার সভায় তোলার আগে প্রাক-নিকার সচিব কমিটিতে আলোচনা করা হয়। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে আসা প্রস্তাব যাচাই-বাছাই করে কমিটি সেগুলো নিকার সভায় সুপারিশ করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

নতুন থানা-পৌরসভাসহ চার প্রস্তাবে সুপারিশ, নাকচ একটি

আপডেটের সময়: ০৮:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং দুটি সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো বদলের প্রস্তাব নিয়ে প্রাক-নিকার সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতটি প্রস্তাব যাচাই-বাছাই শেষে চারটিতে সুপারিশ, একটিতে নাকচ এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৯ নভেম্বর দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

বৈঠকে যেসব প্রস্তাবে সুপারিশের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো—জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করা, সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন এবং বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে মোকামতলা থানা স্থাপন।

অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব দুটিতে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

চার প্রস্তাবে সুপারিশের সিদ্ধান্ত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, জয়পুরহাটের কালাই থানাধীন মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার এলাকায় ‘মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র’ স্থাপনের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় পর্যায়ে পুলিশি কার্যক্রম পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবে ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এ পরিবর্তনের উদ্যোগ।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা গঠনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে এ প্রস্তাব পাঠানো হয়। জানা গেছে, পৌরসভা গঠনের উদ্যোগের অংশ হিসেবে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে একটি আধাসরকারি পত্র (ডিও লেটার) দেন। এর পরিপ্রেক্ষিতে প্রস্তাবটি প্রশাসনিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হয়।

এ ছাড়া বগুড়ার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় পৃথক ‘মোকামতলা থানা’ স্থাপনের প্রস্তাবেও সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাব বাস্তবায়িত হলে মোকামতলা উপজেলার জন্য আলাদা থানা প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত

একটি প্রস্তাব নাকচ, দুটিতে পর্যবেক্ষণ

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব নাকচ করেছে কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এ প্রস্তাবটি বৈঠকে সুপারিশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাবে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগ থেকে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। একইভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ হিসেবে রূপান্তরের প্রস্তাবেও পর্যবেক্ষণ দিয়েছে কমিটি।

প্রাক-নিকার সচিব কমিটির পর্যবেক্ষণের অর্থ হলো, প্রস্তাবের বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় সংশোধন দরকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য ও ব্যাখ্যা যুক্ত করে প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে হবে। পরে সেগুলো পর্যালোচনা করে সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান