ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘সাহস থাকলে আপনি দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে।’

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ফিরতে চাইলে মাঠে থাকবে বিএনপি

বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে অবস্থান নেবে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

তিনি বলেন, ‘আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ। বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে।’

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা কিংবা স্বৈরাচারের ফিরে আসার বিষয়ে মতামত জানতে চান তিনি। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক জবাব দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর চিন্ময় কৃষ্ণ দাস

বিচার ও আপিলের বিষয়ে যা বললেন মন্ত্রী

বিচারপ্রক্রিয়া ও চলমান পরিস্থিতি প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে।

পাশাপাশি ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা দেশে ফিরে এলে জনগণ তাদের ক্ষমা করবে কি না, তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ করে মন্ত্রী ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা দেশের জনগণ বোঝে।

আরও পড়ুনঃ  তারেক রহমানের আমন্ত্রণে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে আসতে চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে’: শেখ হাসিনাকে গণপূর্তমন্ত্রী

আপডেটের সময়: ০৯:২৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘সাহস থাকলে আপনি দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে।’

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ফিরতে চাইলে মাঠে থাকবে বিএনপি

বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফেরার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে অবস্থান নেবে।

আরও পড়ুনঃ  দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার: শামা ওবায়েদ

তিনি বলেন, ‘আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ। বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে।’

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা কিংবা স্বৈরাচারের ফিরে আসার বিষয়ে মতামত জানতে চান তিনি। উপস্থিত ব্যক্তিরা ‘না’ সূচক জবাব দেন।

আরও পড়ুনঃ  রাজধানীর ভাটারায় ডিবির অভিযানে গ্রেপ্তার গোবরা ইউপির সাবেক চেয়ারম্যান

বিচার ও আপিলের বিষয়ে যা বললেন মন্ত্রী

বিচারপ্রক্রিয়া ও চলমান পরিস্থিতি প্রসঙ্গে জাকারিয়া তাহের সুমন বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে তিনি আইন অনুযায়ী আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ পাবেন। আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত রায় হলে তা কার্যকর হবে।

পাশাপাশি ক্ষমতাচ্যুতদের বিচার হলে এবং তারা দেশে ফিরে এলে জনগণ তাদের ক্ষমা করবে কি না, তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি।

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার অভিযোগ

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ করে মন্ত্রী ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর প্রসঙ্গ তোলেন। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা দেশের জনগণ বোঝে।

আরও পড়ুনঃ  বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী