ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে হতে যাচ্ছে—এমন গুঞ্জনে সরগরম দেশটির বিনোদন অঙ্গন। কয়েক দিন ধরে চলা এই আলোচনা নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা নাকচ না করে রসিক মন্তব্যে রহস্য আরও বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই মজার মন্তব্য দ্রুত আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বলায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

সাবা কামারের বিয়ে নিয়েও আলোচনা

একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের সম্ভাব্য বিয়ে নিয়েও কথা বলেন মাহাদ। এর আগে বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা।

আরও পড়ুনঃ  হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

কে এসব গুঞ্জন ছড়াচ্ছে, এমন প্রশ্ন তুলে তিনি রসিকতা করে বলেন, কাজের ব্যস্ততায় ঠিকমতো ঘুমানোর সময়ই পান না, সেখানে বিয়ের পরিকল্পনা করবেন কখন!

এমনকি নিজের বিয়ে সত্যিই হতে যাচ্ছে কি না, তা নিয়ে মজা করে সাবা বলেন, বিয়ে হলে অন্তত তাঁকে যেন দাওয়াত দেওয়া হয়। কারণ নিজের বিয়ের কোনো আমন্ত্রণপত্রই তিনি পাননি।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে নামানো হচ্ছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

বিয়ের ঘোষণা দেননি কেউ

সাবার মন্তব্যে তাঁর বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়ার ইঙ্গিত মিললেও হানিয়ার প্রতিক্রিয়ায় রহস্য রয়েই গেছে। এখন পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে ডিসেম্বরে তাঁদের সম্ভাব্য বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা থামছে না।

সূত্র: সিয়াসত ডেইলি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

আপডেটের সময়: ১০:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আগামী ডিসেম্বরে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে হতে যাচ্ছে—এমন গুঞ্জনে সরগরম দেশটির বিনোদন অঙ্গন। কয়েক দিন ধরে চলা এই আলোচনা নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন হানিয়া। তবে বিয়ের খবর নিশ্চিত বা নাকচ না করে রসিক মন্তব্যে রহস্য আরও বাড়িয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হানিয়া আমির, আসিম আজহার ও অভিনেত্রী সাবা কামারসহ কয়েকজন তারকার সম্ভাব্য বিয়ে নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

ভিডিওতে মাহাদের উচ্ছ্বসিত উপস্থাপনা নজরে আসে হানিয়ার। মন্তব্যের ঘরে অভিনেত্রী লেখেন, ‘আস্তে বলো। অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই মজার মন্তব্য দ্রুত আলোচনায় আসে। তবে বিয়ের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বলায় ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।

সাবা কামারের বিয়ে নিয়েও আলোচনা

একই ভিডিওতে অভিনেত্রী সাবা কামারের ডিসেম্বরের সম্ভাব্য বিয়ে নিয়েও কথা বলেন মাহাদ। এর আগে বিষয়টি নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানান সাবা।

আরও পড়ুনঃ  পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০