ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১৬ নভেম্বর) বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান রিৎজ। প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই নেদারল্যান্ডসের সবচেয়ে বড় পরাজয়।

লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জার্মানির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে এই জয়ে। ছয় ম্যাচ ধরে দলের দায়িত্বে থাকা ক্লপের অধীনে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি স্পষ্ট হয়ে উঠেছে।

জার্মানির হয়ে গোল করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল নিকো শ্লটারবেকের—২৬ বছর। জোড়া গোল করা রিৎজের বয়স মাত্র ২৩। ২৪ বছর বয়সী ডেরি শেরহান্ট দলকে এগিয়ে দেন। আর ২২ বছর বয়সী ব্রায়ান গ্রুদা জার্মানির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই একটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। গত শুক্রবার (১৩ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। সেই ম্যাচেও গোল করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

ম্যাচে প্রতিটি গোলের পরই ক্লপকে উচ্ছ্বসিত দেখা গেছে। তবে জয়ের কৃতিত্ব খেলোয়াড়দের পরিশ্রম ও দায়বদ্ধতাকেই দিয়েছেন তিনি।

আগের ম্যাচগুলোতে দলকে ঘিরে থাকা নেতিবাচক মনোভাব প্রসঙ্গে ক্লপ বলেন, ‘আজ এখানে যারা ছিলেন, সবাই হাসিমুখে বাড়ি ফিরবেন। আগামী তিন-চার মাস জার্মান জাতীয় দল নিয়ে আর কেউ প্রশ্ন তুলবেন না। এটা ভালো ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘জার্মান দলকে যখন ভাববেন, তখন মনে হবে, “আরে, এই দলটা তো সত্যিই দারুণ কিছু হয়ে উঠতে পারে।” আর সেটাই ভালো।’

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

অ্যাডিডাসের পোশাকে জার্মান পুরুষ দলের এটিই ছিল শেষ ম্যাচ। এরপর থেকে দলটির পোশাক সরবরাহের দায়িত্ব নেবে নাইকি।

গ্রুপের অন্য ম্যাচে বদলি খেলোয়াড় ইয়র্গোস মাসুরাসের ৬৯ মিনিটের গোলে গ্রিস ঘরের মাঠে সার্বিয়াকে ১-০ গোলে হারায়। তবে এই জয়েও পরবর্তী রাউন্ডে ওঠা হয়নি তাদের। জার্মানি ও নেদারল্যান্ডস—দুই দলই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সমান ১১ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়েছে গ্রিস।

জয় দিয়ে অভিযান শেষ সুইজারল্যান্ডের

গ্রুপ বি১-এর শীর্ষ দল হিসেবে লিগ এ-তে ওঠা আগেই নিশ্চিত করেছিল সুইজারল্যান্ড। এরপরও সেন্ট গ্যালেনে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে জয় দিয়ে অভিযান শেষ করেছে তারা।

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী

ম্যাচের ২২ মিনিটে লুইস ফার্গুসনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। জাকারি আতেকামের ক্রস ঠেকাতে গিয়ে বল নিজেদের জালে পাঠিয়ে দেন স্কটিশ মিডফিল্ডার।

বিরতির পর সুইজারল্যান্ডের হয়ে গোল করেন উইন্সলি বোতেলি ও আলভিন সানচেস। শেষ দিকে জেকি আমদুনি ব্যবধান আরও বাড়ান।

গ্রুপের অন্য ম্যাচে স্লোভেনিয়া নিজেদের মাঠে উত্তর মেসিডোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে।

এ ছাড়া ফারো দ্বীপপুঞ্জ মলদোভাকে, এস্তোনিয়া বুলগেরিয়াকে, লিথুয়ানিয়া লিচেনস্টাইনকে এবং আইসল্যান্ড লুক্সেমবার্গকে হারিয়েছে। কাজাখস্তান ও স্লোভাকিয়ার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে। জিব্রাল্টার ও মাল্টার ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

আপডেটের সময়: ০৯:২৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

উয়েফা নেশনস লিগে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। সোমবার (১৬ নভেম্বর) বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন ফ্লোরিয়ান রিৎজ। প্রতিযোগিতামূলক ফুটবলে এটিই নেদারল্যান্ডসের সবচেয়ে বড় পরাজয়।

লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে জার্মানির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে এই জয়ে। ছয় ম্যাচ ধরে দলের দায়িত্বে থাকা ক্লপের অধীনে তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে উন্নতি স্পষ্ট হয়ে উঠেছে।

জার্মানির হয়ে গোল করা খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল নিকো শ্লটারবেকের—২৬ বছর। জোড়া গোল করা রিৎজের বয়স মাত্র ২৩। ২৪ বছর বয়সী ডেরি শেরহান্ট দলকে এগিয়ে দেন। আর ২২ বছর বয়সী ব্রায়ান গ্রুদা জার্মানির হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই একটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। গত শুক্রবার (১৩ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে তাঁর অভিষেক হয়েছিল। সেই ম্যাচেও গোল করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ, যৌথ আয়োজক বাংলাদেশ-ভারত