ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

ময়মনসিংহ জেলার অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগ এবং দিনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পৃথক এসব ঘটনায় চলন্ত ট্রেনের বগি, পার্কিং করা বাস, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এবং বিএনপির এক নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে গৌরীপুর উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করা হয়। এতে বগির কয়েকটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

এরপর বৃহস্পতিবার ভোররাতে ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই রাতে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অন্যদিকে, ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়ির লোকজনের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন মহানগর আওয়ামী লীগের কর্মীরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই

একই সময়ে তারাকান্দা উপজেলার নির্বাচনী বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয়। এ ছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নান্দাইল উপজেলার পাঁচটি ইউনিয়নেও পৃথক মিছিল বের করার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, ফুলবাড়িয়া, ফুলপুর ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, গুপ্তভাবে ও লুকোচুরি করে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। এ বিষয়ে পুলিশ আরও সতর্ক রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে রাতে ট্রেন-বাস ও ইউপি কার্যালয়ে আগুন, দিনে সড়ক অবরোধ

আপডেটের সময়: ০৫:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ময়মনসিংহ জেলার অন্তত সাতটি উপজেলায় রাতভর অগ্নিসংযোগ এবং দিনে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পৃথক এসব ঘটনায় চলন্ত ট্রেনের বগি, পার্কিং করা বাস, ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এবং বিএনপির এক নেতার বাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে গৌরীপুর উপজেলার বিশকা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করা হয়। এতে বগির কয়েকটি আসন পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

এরপর বৃহস্পতিবার ভোররাতে ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

একই রাতে ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই

অন্যদিকে, ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে। বাড়ির লোকজনের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। সকালে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কে টায়ার জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন মহানগর আওয়ামী লীগের কর্মীরা।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি