ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত ২৭ নভেম্বর ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আকভানের প্রভাবে উত্তাল মেঘনা, মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় খামারিরা স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ নিজ বাসা থেকে পপ তারকা পিট পিরার মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পেট্রল ঢেলে বাড়িতে আগুন, পুড়ল ৫ ঘর ও ২ দোকান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

নিজেকে ‘ছোট্ট বাচ্চা’ উল্লেখ করে ফেসবুকে নতুন করে পোস্ট দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। নিজের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’ ১৫টি মামলার আসামি রায়হান এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হুমকিমূলক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘রায়হান আলম’ নামের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি।

পোস্টে রায়হান দাবি করেন, সেদিন তাকে ঘেরাও করে ব্যাপক গুলি চালানো হয়েছে বলে তিনি শুনেছেন। এর আগে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকেও গুলি করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে পার্ক করা স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

প্রতিপক্ষকে উদ্দেশ করে পোস্টে তিনি আরও লেখেন, ‘আচ্ছা ভাই, জীবনে কোনো দিন দেখছো আমি মাঠ থেকে পালাইতে?’ পোস্টের শেষাংশে রায়হান লেখেন, ‘তুরা আমি এক রায়হানের জন্য উত্তর-দক্ষিণের সব নেড়া কুত্তা মিলে আমার ধ্বংস কামনা করিস।’ এরপর নিজেকে ছোট শিশু হিসেবে উল্লেখ করে তাকে ঘিরে এত আয়োজনের কারণ জানতে চান।

তবে বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টটি কাদের উদ্দেশে করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তার পালিয়ে যাওয়ার সুযোগ নেই। ফেসবুকে দেওয়া হুমকির পোস্টটি কাকে লক্ষ্য করে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, রায়হানকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার ভাষ্য, ফেসবুকে পোস্ট দিয়ে রায়হান আলোচনায় থাকতে চান। তিনি যেখানেই আত্মগোপন করে থাকুন, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনগত ব্যবস্থা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুকে আরেকটি হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন রায়হান। সেখানে তিনি লিখেছিলেন, ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব।’ ওই পোস্টে নিজের সহযোগীদের ওপর হামলা না চালাতে প্রতিপক্ষকে সতর্ক করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ডাকসু নেতা মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় ফোনের মাধ্যমে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাঁদা না পেলে তার সহযোগীরা গুলি চালান বলেও অভিযোগ রয়েছে। বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রায়হান।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয় পাহাড়ি এলাকার পথঘাট সম্পর্কে রায়হানের ভালো ধারণা রয়েছে। এ কারণে তিনি নিজের অবস্থান গোপন রাখতে পারছেন এবং তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট

আপডেটের সময়: ০৯:৪৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

নিজেকে ‘ছোট্ট বাচ্চা’ উল্লেখ করে ফেসবুকে নতুন করে পোস্ট দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম। নিজের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি লিখেছেন, ‘লজ্জা থাকা উচিত, আমি একজন ছোট্ট বাচ্চা রায়হানকে নিয়ে এত আয়োজন কেন?’ ১৫টি মামলার আসামি রায়হান এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হুমকিমূলক পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ‘রায়হান আলম’ নামের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন তিনি।

পোস্টে রায়হান দাবি করেন, সেদিন তাকে ঘেরাও করে ব্যাপক গুলি চালানো হয়েছে বলে তিনি শুনেছেন। এর আগে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকেও গুলি করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

প্রতিপক্ষকে উদ্দেশ করে পোস্টে তিনি আরও লেখেন, ‘আচ্ছা ভাই, জীবনে কোনো দিন দেখছো আমি মাঠ থেকে পালাইতে?’ পোস্টের শেষাংশে রায়হান লেখেন, ‘তুরা আমি এক রায়হানের জন্য উত্তর-দক্ষিণের সব নেড়া কুত্তা মিলে আমার ধ্বংস কামনা করিস।’ এরপর নিজেকে ছোট শিশু হিসেবে উল্লেখ করে তাকে ঘিরে এত আয়োজনের কারণ জানতে চান।

তবে বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টটি কাদের উদ্দেশে করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ জানান, রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তার পালিয়ে যাওয়ার সুযোগ নেই। ফেসবুকে দেওয়া হুমকির পোস্টটি কাকে লক্ষ্য করে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  গাংনীতে ‘জয় বাংলা’ লেখা তিনটিসহ ৬ ককটেলসদৃশ বস্তু উদ্ধার, রাতে রেখে গেছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বলেন, রায়হানকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার ভাষ্য, ফেসবুকে পোস্ট দিয়ে রায়হান আলোচনায় থাকতে চান। তিনি যেখানেই আত্মগোপন করে থাকুন, তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। অপরাধী যত প্রভাবশালীই হোক, আইনগত ব্যবস্থা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফেসবুকে আরেকটি হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন রায়হান। সেখানে তিনি লিখেছিলেন, ‘গায়ে হাত দিলে সেই হাত টুকরো টুকরো করে বাজারজাত করে দেব।’ ওই পোস্টে নিজের সহযোগীদের ওপর হামলা না চালাতে প্রতিপক্ষকে সতর্ক করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন