ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ ফিলিপাইন ভারতের কাছ থেকে আকাশ ও পিনাকা কিনতে চায়, প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায় সশস্ত্র বাহিনীই দেশের ঢাল, ভবিষ্যতেও থাকবে অগ্রণী ভূমিকায়: অর্থমন্ত্রী আমির খসরু কাজের সংকটে শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ খান সাংবাদিকদের বিপক্ষে ফুটবল খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ল মামদানির বাংলাদেশের চলমান পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়: ভারত ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪১, দাবি হুতিদের লক্ষ্মীপুরের তরুণীকে বিয়ে, ইসলাম গ্রহণ করে চীনা যুবকের নাম আব্দুর রহমান মজুরি ও জনসেবায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইতালিজুড়ে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ চলতি বছর মালয়েশিয়ায় ৪৬ হাজারের বেশি অভিবাসী আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

ঢাকা থেকে গাড়িতে করে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়ার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নিরাপদে অবস্থান করছিলেন। মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। ওই রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

আরও পড়ুনঃ  জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। হামলাকারীরা তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করে বলে দাবি করেন মনিরুল হক ফরাজী।

আরও পড়ুনঃ  ১৯ নভেম্বর উদ্বোধন, ২০ নভেম্বর থেকে চলবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন

একপর্যায়ে ওই দুজনকে ছেড়ে দিয়ে তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরানো হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মনিরুল হক ফরাজী বলেন, সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে ভাড়ায় মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি। তাঁর ভাষ্য, শুরুতে দুর্বৃত্তদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। মুক্তি পাওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, বিএনপি নেতা মনিরুল হক ফরাজী গোপালগঞ্জে অপহৃত হয়েছেন বলে খবর পাওয়ার পর তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার রাতে ওই নেতা ফিরে এসেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মা হওয়ার তারিখ গোপন রাখলেন মৌসুমী হামিদ, নাম রাখা হয়েছে ওহী বিন ওয়াদুদ

গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা

আপডেটের সময়: ০৭:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে গাড়িতে করে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জে দুর্বৃত্তদের হাতে আটক হওয়ার পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজী। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি নিরাপদে অবস্থান করছিলেন। মনিরুল হক ফরাজীর দাবি, মোট দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। ওই রাতেই ঢাকায় নিজের বাসায় ফেরেন। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে এ ঘটনায় এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি তিনি।

মনিরুল হক ফরাজী জানান, বুধবার রাত ১টার দিকে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকে নিয়ে নিজ গাড়িতে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তিনি। বৃহস্পতিবার ভোররাতে মোংলা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আন্দোলনকারীরা তাঁদের গাড়ি লক্ষ্য করে আলোর ঝলকানি দেন। সামনে এগিয়ে তাঁরা দেখতে পান, সড়কের ওপর গাছ ফেলে অবরোধ করা হয়েছে। কয়েকজন গাছ সরিয়ে দিলে দ্রুত গাড়ি নিয়ে সামনে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল লোক তাঁদের গাড়ির গতিরোধ করে ঘিরে ফেলে।

আরও পড়ুনঃ  রাজধানীর বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

তিনি বলেন, গাড়ি থেকে নামিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীদের আঘাতে তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। হামলাকারীরা তাঁর মোবাইল ফোনে প্রধানমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে তোলা ছবি দেখে তাঁকে আরও মারধর করে বলে দাবি করেন মনিরুল হক ফরাজী।

আরও পড়ুনঃ  রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত

একপর্যায়ে ওই দুজনকে ছেড়ে দিয়ে তাঁর কাছ থেকে নগদ ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন এবং আইফোন ১৭ প্রো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরানো হয়। ভোররাত থেকে দুপুর পর্যন্ত তাঁকে হাঁটতে বাধ্য করা হয়। একপর্যায়ে ছেড়ে দেওয়ার জন্য আরও টাকা দাবি করে অপহরণকারীরা। পরে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

মনিরুল হক ফরাজী বলেন, সব মিলিয়ে দুই লাখ ১৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে ভাড়ায় মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনে করে পথ ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি। তাঁর ভাষ্য, শুরুতে দুর্বৃত্তদের দলে ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন ছিল। তাঁদের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না তিনি। মুক্তি পাওয়ার পর ঢাকায় চিকিৎসা নিয়েছেন। এখনো সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি।

আরও পড়ুনঃ  সোনারগাঁয়ে ভোররাতে খড়বোঝাই ট্রাকে আগুন, পুড়ল সব খড়