ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮ নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুই বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার অতীতের ভুলের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা

শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর পরিকল্পনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর সময়সীমা সম্পর্কে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু হতে পারে।

রাজস্ব ভাগাভাগি বেড়ে ২৭ শতাংশ

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কয়েকটি শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলোর সমাধানে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

চুক্তির একটি শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন হবে না। তা ছাড়া একটি বিমানবন্দর নির্মাণ করে চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে আপাতত এই শর্তে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছে সরকার।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী জানান, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের রাজস্ব ভাগের হার নির্ধারিত ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। ফলে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

তিনি আরও জানান, টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তর করা হবে না। পর্যায়ক্রমে ফ্লাইট ও অন্যান্য কার্যক্রম বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

আরও পড়ুনঃ  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

পুরোনো টার্মিনালও ব্যবহারের সুযোগ থাকবে

নতুন টার্মিনাল চালু হলেও বর্তমান আন্তর্জাতিক টার্মিনাল ভবন ব্যবহারের সুযোগ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁর ভাষ্য, আগামী ১৪ মাস পুরোনো টার্মিনালটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা যাবে।

বর্তমানে যেসব আন্তর্জাতিক এয়ারলাইনস বিমানবন্দরটি ব্যবহার করছে, সেগুলোকে পর্যায়ক্রমে তৃতীয় টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

পুরোনো টার্মিনালটি অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য এয়ারলাইনসের জন্য ব্যবহারের সম্ভাবনাও রয়েছে। বিমানবন্দরের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় এ বিষয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরবর্তী সময়ে আলোচনা করা হবে বলে জানান এম রশিদুজ্জামান মিল্লাত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ

১৬ ডিসেম্বর চার ফ্লাইট দিয়ে চালু হতে পারে শাহজালালের তৃতীয় টার্মিনাল

আপডেটের সময়: ০৩:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। চুক্তি সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে চালু হতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনার বিষয়ে কনসেশন চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করা হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। প্রথম দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে যাত্রা শুরুর পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। সিঙ্গাপুরসহ অন্যান্য গন্তব্যের ফ্লাইট যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপাতত স্থগিত, পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি ২৩ নভেম্বর

শুরুতে ২৫ শতাংশ সক্ষমতা নিয়ে টার্মিনালটি চালুর পরিকল্পনা থাকলেও কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে এতটা সক্ষমতায় কার্যক্রম শুরু করতে পারবে না। এ কারণে প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সাধারণত এভাবেই পর্যায়ক্রমে কার্যক্রম বাড়ানো হয় বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর সময়সীমা সম্পর্কে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৬ ডিসেম্বর থেকে হিসাব করলে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু হতে পারে।

রাজস্ব ভাগাভাগি বেড়ে ২৭ শতাংশ

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো শর্ত রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কয়েকটি শর্ত নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। তবে সেগুলোর সমাধানে সরকার খুব বেশি পিছিয়ে নেই।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে অবরোধ প্রত্যাহার, দক্ষিণের চার জেলার যান চলাচল স্বাভাবিক

চুক্তির একটি শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনালের ১০০ কিলোমিটারের মধ্যে নতুন কোনো বিমানবন্দর নির্মাণ করা যাবে না। এ বিষয়ে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ওই এলাকায় আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন হবে না। তা ছাড়া একটি বিমানবন্দর নির্মাণ করে চালু করতে ১০ থেকে ১৫ বছর সময় লাগে। ফলে আপাতত এই শর্তে বাংলাদেশের বড় কোনো সমস্যা হবে না বলে মনে করছে সরকার।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী জানান, আগের সরকারের সময়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের রাজস্ব ভাগের হার নির্ধারিত ছিল ১৫ শতাংশ। বর্তমান সরকার আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করতে পেরেছে। ফলে আগের চুক্তির তুলনায় বাংলাদেশ ১২ শতাংশ বেশি রাজস্ব পাবে।

তিনি আরও জানান, টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর সময় সব ফ্লাইট সেখানে স্থানান্তর করা হবে না। পর্যায়ক্রমে ফ্লাইট ও অন্যান্য কার্যক্রম বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পরিচালনা শুরু হলে বাংলাদেশ ২৭ শতাংশ রাজস্ব পাবে।

আরও পড়ুনঃ  অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা