ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা নয়, শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮ নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুই বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি এবং শ্রমিক নেতা লোকমান হোসেন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবিবুর রহমান ও লোকমান হোসেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে দুজন আহত হন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ, আটক ৬ কিশোর

পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুনঃ  যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

এদিকে, দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে বাসে পুলিশের তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোরের বেনাপোল স্থলবন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই নেতাকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি এবং শ্রমিক নেতা লোকমান হোসেন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তবিবুর রহমান ও লোকমান হোসেন। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে দুজন আহত হন।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

পরে অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

এদিকে, দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুনঃ  ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।