ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু, দুপুরে বৈঠক এনসিপির টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, থাকছেন না মিথিলা জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে: জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা মজুরি দাবিতে উত্তাল আশুলিয়া, শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের মিছিলে হামলার অভিযোগ, মোটরসাইকেলে আগুন

ডিএমপির মুখপাত্র বলেন, রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। চলতি বছরের এপ্রিলে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা থাকায় আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নিউমার্কেট এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্তে তার নাম আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুনঃ  কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর ওপর গুরুত্ব রাষ্ট্রপতির

রাজধানীসহ দেশের সব শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মুখপাত্র।

তিনি আরও বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তবে তার গন্তব্য ছিল মালয়েশিয়া।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

২০০৫ সালে গ্রেফতারের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গৃহকর্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন দীপিকা

টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সুইডেন আসলামকে

আপডেটের সময়: ০১:৪৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মো. আকতার হোসেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

ডিএমপির মুখপাত্র বলেন, রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। চলতি বছরের এপ্রিলে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলা থাকায় আটকের পর তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

আকতার হোসেন জানান, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নিউমার্কেট এলাকার আরেক শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলাটির তদন্তে তার নাম আসায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ মামলায় তার রিমান্ড চাওয়া হবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীসহ দেশের সব শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির মুখপাত্র।

তিনি আরও বলেন, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তবে তার গন্তব্য ছিল মালয়েশিয়া।

আরও পড়ুনঃ  টেকনাফে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২