ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী রাজনৈতিক মতবিরোধে চাপে অভ্যুত্থানের ঐক্য, বাড়ছে নতুন চ্যালেঞ্জ সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ, আটক ৬ কিশোর গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই আরোহীর ঝিনাইদহে ১৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন জোরদারে শেখ হাসিনার ‘একটি লাশ প্রয়োজন’: রিজভী গোপালগঞ্জে দুই লাখ ১৭ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন বিএনপি নেতা শ্রবণশক্তি হারানোর পর দীর্ঘ বিরতি, ১১ ডিসেম্বর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ, আটক ৬ কিশোর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল ফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী এবং জুতার দোকানের কর্মী হিসেবে কাজ করে।

আরও পড়ুনঃ  পূর্বাচল প্লট দুর্নীতি: ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ কারাগারে

জেলা পুলিশ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

আরও পড়ুনঃ  ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী

তিনি আরও বলেন, আটক কিশোরদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং মিছিলের পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তদন্তে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ১০০ টাকার বিনিময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ, আটক ৬ কিশোর

আপডেটের সময়: ১১:৩৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক কিশোরদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। অন্যরা মোবাইল ফোন মেরামত, অটোরিকশা মেরামত, বাসের চালকের সহকারী এবং জুতার দোকানের কর্মী হিসেবে কাজ করে।

আরও পড়ুনঃ  ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ও কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, সবচেয়ে বেশি গোপালগঞ্জে

জেলা পুলিশ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের কয়েকজনের নেতৃত্বে মিছিল বের হওয়ার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি মডেল থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে চার লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির পলাতক সদস্য হিসেবে চিহ্নিত কয়েকজনের নেতৃত্বে মিছিলটি আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ জন্য প্রত্যেককে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মিছিলে অংশ নেওয়ার জন্য প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল। এই অর্থের উৎস, সরবরাহকারী এবং মিছিলের আয়োজকদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ