ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা নয়, শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা, প্রতিবাদে বিক্ষোভ হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮ নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজনের মৃত্যু, অসুস্থ আরও দুই বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলার সূচি কাঁঠালবাগানে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম মুকসুদপুর থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ভিডিও পোস্ট, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার জিয়াউল আহসানের মামলায় আজ যুক্তিতর্ক, বিটিভিতে সরাসরি সম্প্রচার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা নয়, শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে তার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।

আরও পড়ুনঃ  ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। এ ঘটনার পেছনে দিল্লির কোনো ইন্ধন রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে কিশোর গ্যাং ও টোকাইদের দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

তিনি আরও বলেন, বিএনপির তিন নেতাকর্মী হত্যার জন্য পলাতক আওয়ামী লীগ নেতারা দায়ী। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ন্যায়সংগত বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল

শেখ হাসিনার রাষ্ট্রীয় বিমান চাওয়ার প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, তার পেছনে কারা শক্তি জোগাচ্ছে এবং কার ইচ্ছায় তিনি এমন দাবি করছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তার জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা নয়, শেখ হাসিনার উচিত আত্মসমর্পণ করা: রিজভী

আপডেটের সময়: ০৪:০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে তার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন। এ ঘটনার পেছনে দিল্লির কোনো ইন্ধন রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি। দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে কিশোর গ্যাং ও টোকাইদের দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি