ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু, নিয়ন্ত্রণে উদ্যোগ সরকারের যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘বাহুবলী’র রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস ও ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা ‘সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়’—খালেদা জিয়ার পুরোনো বক্তব্য ঘিরে আলোচনা পলাতক আসামি সীমান্ত দিয়ে দেশে ঢুকলে গ্রেপ্তার করা হবে: বিজিবি তিন ভরি স্বর্ণালংকার কুড়িয়ে মালিককে ফেরালেন চানাচুর বিক্রেতা কুয়াশা কেটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

সিটি করপোরেশন নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১ নম্বর ওয়ার্ডেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা চোখে পড়ছে। পোস্টার-ফেস্টুনের পাশাপাশি চলছে গণসংযোগ, সামাজিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার।

এ ওয়ার্ডে বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা দলীয় প্রস্তুতি, ব্যক্তিগত গণসংযোগ এবং অনলাইন প্রচার—এই তিনভাবে এগোচ্ছেন। ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সঙ্গে যোগাযোগ, মসজিদ-মাদ্রাসা ও বাজারে যাওয়া এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন তাঁরা। দলীয়ভাবে বলা হয়েছে, বিগত আন্দোলনে ভূমিকা ছিল, বিতর্কিত নন এবং এলাকায় জনসমর্থন রয়েছে—এমন একজনকে সমর্থন দেওয়া হবে।

এখন পর্যন্ত ১ নম্বর ওয়ার্ডে পাঁচজনের নাম আলোচনায় এসেছে। তাঁরা হলেন খিলগাঁও থানা বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ আখন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি এম জামান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কামরুদ্দিন কাজল।

স্থানীয় বিএনপি কর্মীদের ভাষ্য, দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হলে অন্য সম্ভাব্য প্রার্থীরা কী সিদ্ধান্ত নেবেন, সেটিই এখন বড় প্রশ্ন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুদ্দিন কাজলের মাঠে থাকা নির্বাচনের হিসাবেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় সম্ভাব্য প্রার্থীরা

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে দল তাঁকে কাউন্সিলর পদে প্রার্থী করেছিল। তখন থেকেই তিনি দলের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনেও দলের সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানান তিনি। দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবেন।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

হুমায়ুন কবির বলেন, বর্তমানে দলীয় কর্মসূচির বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। সিটি করপোরেশনের সহায়তায় ড্রেনেজ ও পয়োনিষ্কাশনের কাজ করছেন। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছেন।

খিলগাঁও এলাকায় বিএনপির পুরোনো সংগঠক ছিলেন প্রয়াত হাজী সালাউদ্দিন। পেশায় শিক্ষক সালাউদ্দিন তৎকালীন ইউনিয়ন পরিষদের সদস্যও ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল।

সালাউদ্দিনের ছেলে ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী কামাল উদ্দিন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে দল নিষেধ করলে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। অন্যদিকে তাঁর ছোট ভাই কামরুদ্দিন কাজল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

কাজল জানান, রাজনীতির সঙ্গে সরাসরি ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে খিলগাঁও জাগরণী মাঠে মাদক বন্ধ এবং খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করেছেন বলে দাবি তাঁর। শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে একাধিক একাডেমিও গড়ে তুলেছেন।

মাদক, চুরি ও ছিনতাই বড় সমস্যা

নির্বাচনে যিনিই জয়ী হোন, দায়িত্ব নেওয়ার পর তাঁকে এলাকার বেশ কিছু সমস্যা মোকাবিলা করতে হবে। স্থানীয়দের অভিযোগ, ১ নম্বর ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা মাদক।

মাদক বিক্রির স্থান হিসেবে স্থানীয়রা খিলগাঁও থানার পেছনের এলাকা, কবরস্থানের রাস্তা, কাঁচাবাজার, কুমিল্লা হোটেল ও বটতলার নাম উল্লেখ করেছেন। তাঁদের দাবি, এসব এলাকায় সন্ধ্যার পর মাদক কেনাবেচা বেড়ে যায়। এ ছাড়া মোটরসাইকেলে ঘুরে ঘুরে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। এসব কারবারি এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করেন না বলে তাঁদের শনাক্ত ও আটক করা কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন

এলাকার এক বাসিন্দা বলেন, “থানার পেছনেই যদি মাদক বিক্রি হয়, তাহলে আমরা যাব কোথায়? আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে।”

মাদক সমস্যার পাশাপাশি বাসাবাড়িতে চুরি ও রাস্তায় ছিনতাই বেড়ে যাওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, দিনের বেলায় বাসা ফাঁকা থাকলে চুরির ঘটনা ঘটে। সন্ধ্যার পর রাস্তায় মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। এসব অপরাধ বন্ধে সম্ভাব্য প্রার্থীরা কী পদক্ষেপ নেবেন, তা জানতে চান ভোটাররা।

সোসাইটির সেবা নিয়ে অসন্তোষ

খিলগাঁও উত্তর সোসাইটির কার্যক্রম নিয়েও ক্ষোভ রয়েছে বাসিন্দাদের একাংশের মধ্যে। তাঁদের অভিযোগ, সোসাইটির আওতাধীন রাস্তাঘাট, ড্রেনেজ ও নিরাপত্তাব্যবস্থার যথাযথ দেখভাল করা হয় না। সোসাইটির নামে চাঁদা তোলা হলেও প্রত্যাশিত সেবা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগে সোসাইটিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিচালনা করতেন। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা এর দায়িত্বে রয়েছেন।

বিএনপির অভ্যন্তরীণ বিরোধের অভিযোগ

ওয়ার্ডের নিউ কলোনির ‘১১ ভাই’ নামে পরিচিত বিএনপির একদল নেতাকর্মীকে দলীয় রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগও উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন কমিটি থেকে তাঁদের দূরে রাখা হচ্ছে। মিটিংয়ে ডাকা হচ্ছে না এবং পদ-পদবি থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার নেপথ্যে পরামর্শক হিসেবে যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন সাদুর নাম এসেছে। অভিযোগে বলা হয়েছে, সাদুর ঘনিষ্ঠ হাবিব নামে এক ব্যক্তি ওয়ার্ড বিএনপির এক নেতার সঙ্গে চলাফেরা করেন। তাঁদের যোগাযোগের মাধ্যমেই ‘১১ ভাই’কে কোণঠাসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

এদিকে ওয়ার্ড বিএনপির কিছু দায়িত্বশীল নেতার সঙ্গে বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের যোগাযোগ ও সখ্যতার অভিযোগও তুলেছেন স্থানীয় বিএনপি কর্মীদের একাংশ। তাঁদের দাবি, এ ধরনের যোগাযোগের কারণে দলের ত্যাগী কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিষয়টি আগামী সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন তাঁরা।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রার্থীদের কাছে স্থানীয়দের প্রত্যাশা

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত কাউন্সিলর মাদক, চুরি ও ছিনতাই বন্ধে কার্যকর উদ্যোগ নেবেন। পাশাপাশি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোসাইটির ভূমিকা আরও কার্যকর হবে। অন্যদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চান, দলের ভেতরে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কারও যোগাযোগ থাকলে তা স্পষ্ট করা হোক এবং দীর্ঘদিনের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হোক।

সি ব্লকের বাসিন্দা ফারাবী রহমান বলেন, “আমরা কাজের মানুষ চাই। যে মাদক বন্ধ করতে পারবে, চুরি বন্ধ করতে পারবে, তাকেই সমর্থন দেব।”

ওয়ার্ডের ভৌগোলিক পরিচিতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড ঢাকা-৯ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। খিলগাঁও থানার এ ওয়ার্ডটি ব্লক-এ ও ব্লক-সি নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে খিলগাঁও এ ব্লক, সি ব্লকের উত্তর ও দক্ষিণ অংশ, তারাবাগ, প্রভাতীবাগ, তিলপাপাড়া, ঝিলপাড়, ইমামবাগ, খিলগাঁও কলোনি, জোড়পুকুর খেলার মাঠ এলাকা, আনসার ক্যাম্প রোড, খিলগাঁও রোড, গোড়ান রোড, সিপাহীবাগ রোড, নিউ কলোনি ও বটতলা এলাকা।

ওয়ার্ডটির পূর্বে গোড়ান, পশ্চিমে মালিবাগ, উত্তরে তালতলা এবং দক্ষিণে বাসাবো। এর আয়তন প্রায় ৬ বর্গকিলোমিটার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল বিকেল ৩টায়, ঢাবিতে আবেদনের সময় বাড়ছে

ঢাকার দক্ষিণের ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় পাঁচ সম্ভাব্য প্রার্থী

আপডেটের সময়: ০২:২৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে সরকার ও বিরোধী দলের সংলাপের সুযোগ তৈরি হবে: গোলাম পরওয়ার