ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা এইচএসসি পুনর্নিরীক্ষণে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে বদলেছে ৪,৯৮৮ খাতার ফল বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত: নাহিদ ইসলাম ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি পাকিস্তান সফরে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাদিকুল হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন আবেদন খারিজ ‘ভদ্র ঘরের ছেলেরা আওয়ামী লীগ করে না’, মন্তব্য হুইপ দুলুর শেয়ারবাজারে পতন ও ইরানের হামলা বাড়ার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।

আরও পড়ুনঃ  গণভোটের রায় বাস্তবায়নে সরকার ও বিরোধী দলের সংলাপের সুযোগ তৈরি হবে: গোলাম পরওয়ার

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন উল্লেখ করে আবু হানিফ লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ’।

আরও পড়ুনঃ  রাজনৈতিক মতবিরোধে চাপে অভ্যুত্থানের ঐক্য, বাড়ছে নতুন চ্যালেঞ্জ

রুমিন ফারহানার বিষয়ে আবু হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। তবে সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আবু হানিফের দাবি, অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন

গোপালগঞ্জে সাম্প্রতিক সময়ে থানা পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠান ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ফজলুর রহমান ও রুমিন ফারহানা কোনো প্রতিবাদ করেননি বলেও অভিযোগ করেন আবু হানিফ।

পোস্টের শেষে তিনি মন্তব্য করেন, সংসদ সদস্য ফজলুর রহমান ও রুমিন ফারহানার বক্তব্য ও কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তাঁরা নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কনের সরকারি চাকরি অস্থায়ী, জানার পর বিয়ে বাতিল করলেন বর

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন, আবু হানিফের অভিযোগ

আপডেটের সময়: ০৩:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আবু হানিফ বলেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জামায়াতের বিরোধিতা করতে গিয়ে তিনি প্রায়ই নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন আবু হানিফ।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলে বিকিনি ছবিতেও প্রশংসা জুটত, মন্তব্য মেঘনা আলমের

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান না হলে ফজলুর রহমান এখন সংসদ সদস্য হতে পারতেন না। অথচ তিনি প্রায়ই জুলাইয়ের বিরোধিতা করেন। ফজলুর রহমান একসময় নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন উল্লেখ করে আবু হানিফ লেখেন, ‘ওয়ান্স এ আওয়ামী লীগ, অলওয়েজ আওয়ামী লীগ’।

আরও পড়ুনঃ  ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জামায়াতের কর্মসূচি ঘোষণা

রুমিন ফারহানার বিষয়ে আবু হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন। তবে সংসদে তিনি সরকারের বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আবু হানিফের দাবি, অভিমান থেকে বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে রুমিন ফারহানা যেন নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্রের অঘোষিত দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  জামায়াতের সংস্কার প্রস্তাব ও বিলুপ্তির সিদ্ধান্ত নিয়ে রাজ্জাকের বক্তব্য অস্বীকার আজহারের