ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানকে সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বলেছেন। একবার নভেম্বরে, আবার ডিসেম্বরে ফেরার কথা জানিয়েছেন। তবে তিনি কবে আসবেন, তা জানা নেই। এ নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই এবং সরকার কোনো চাপেও নেই।

আরও পড়ুনঃ  সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নজরদারি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে সারার ভাবনা

শ্রমিক আন্দোলন ও লকডাউন প্রসঙ্গ

পোশাকশ্রমিকদের মজুরি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁরা শ্রমিক নন। তাঁদের সঙ্গে প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। এসব আন্দোলনের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি লকডাউন বা শাটডাউনের কর্মসূচি দিচ্ছে। তবে দেশের মানুষ তা করতে দেবে না। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। সাধারণ মানুষের প্রাণহানি এড়াতে সরকার কৌশলগতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালালে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ১০:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানকে সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বলেছেন। একবার নভেম্বরে, আবার ডিসেম্বরে ফেরার কথা জানিয়েছেন। তবে তিনি কবে আসবেন, তা জানা নেই। এ নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই এবং সরকার কোনো চাপেও নেই।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবিতে অনড় শ্রমিকপক্ষ

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা দেশে ফিরতে পারেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত জানিয়েছে, তারা বিষয়টি আইন অনুযায়ী পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নজরদারি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত। তাঁরা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  রাশিয়ার কাছে বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী