ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হবে প্রাণিসম্পদ খাত, আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি মেধাবী ও দক্ষ জাতি গঠনের সঙ্গে পুষ্টির নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। আর মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।

প্রাণিসম্পদ খাতের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান, চলছে দ্বিতীয় দফার বিদ্যুৎ পরীক্ষা

তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে দেশের প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে। এ সময় দেশের খামারিদের অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হলে দেশ একদিকে স্বনির্ভর হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। ভবিষ্যতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দিতে হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুনঃ  সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের পোলট্রি শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। বর্তমানে পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

তিনি আরও জানান, দেশের প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি জীবিকা নির্বাহের জন্য পশুপালনের সঙ্গে যুক্ত রয়েছেন। এসব খামার দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই খামারিদের দোরগোড়ায় পশু চিকিৎসা ও রোগ প্রতিরোধের সেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব।

প্রাণিসম্পদ খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে পশু চিকিৎসার জন্য ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এই উৎপাদন পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।

এ ছাড়া উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় মহিষ পালন ও উৎপাদন বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায় ভিত্তিতে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে বলে জানান। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি জানাল এনসিপি

পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রসঙ্গেও বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, মানুষের মতো পশুপাখিরও আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার রয়েছে। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখতে হবে। পাশাপাশি তাদের স্বাভাবিক আচরণ প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পশুপাখির প্রতি মানবিক আচরণ করা প্রত্যেক মানুষের দায়িত্ব।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সমস্যা, সম্ভাবনা ও সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। দেশের খামারিরাই এ খাতের মূল চালিকাশক্তি। তাই তাদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দেশের খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বিশ্ববাজারে প্রাণিসম্পদ খাতের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে।

২৬ নভেম্বর ২০২৬

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হবে প্রাণিসম্পদ খাত, আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের

আপডেটের সময়: ১২:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তিতে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে খাদ্য নিরাপত্তা (ফুড সেফটি) এবং আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণ এবং সেই উৎপাদনকে শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, একটি মেধাবী ও দক্ষ জাতি গঠনের সঙ্গে পুষ্টির নিরাপত্তার গভীর সম্পর্ক রয়েছে। যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তিও বেশি বিকশিত হয়। আর মেধাসমৃদ্ধ জাতি গঠনে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত।

প্রাণিসম্পদ খাতের অবদানের পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষের চাহিদার ৫৬ শতাংশ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ খাতে প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে কৃষিজ জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ।

আরও পড়ুনঃ  সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির

তিনি জানান, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে দেশের প্রাণিসম্পদ খাতে ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। এ খাতের বিকাশে সরকার প্রয়োজনীয় নীতিগত ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে। এ সময় দেশের খামারিদের অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ নিয়ন্ত্রণ, মানসম্মত খাদ্য এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। পাশাপাশি আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হলে দেশ একদিকে স্বনির্ভর হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে।

রপ্তানি সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতেও সক্ষম হয়েছে। ভবিষ্যতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দিতে হবে।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত পণ্য ও পোলট্রি পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে উন্নত জাতের পশু পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, উন্নত খাদ্য ব্যবস্থাপনা এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনায় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুনঃ  প্রাণিসম্পদ খাত দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী