ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন এবং জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

তিন ধাপে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন প্রশাসক।

আরও পড়ুনঃ  জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য নাগরিক সেবা উন্নত করার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং মাঠ সংরক্ষণে কাজ করা হবে।

আরও পড়ুনঃ  ৫ শতাংশের কম নগদ লভ্যাংশে ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম করতে পারবে না কোম্পানি

তিনি জানান, আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৮২ হাজার গাছ রোপণ করা হয়েছে। ১৫টি কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী অনুমোদন ও সহযোগিতা দিয়েছেন বলেও জানান তিনি।

নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর বিষয়ে প্রশাসক বলেন, ফুটপাত নিয়ন্ত্রণের পাশাপাশি হকারদের পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে। ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। এ ছাড়া জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্সসংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

অনুষ্ঠানে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা শহরকে বসবাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। ডিএনসিসির ১৫ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় নেওয়া কর্মসূচিগুলো সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাসযোগ্য ও আধুনিক ঢাকা গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসি প্রশাসক। ম্যারাথনে অংশ নেওয়া নগরবাসীরাও শহরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার উদ্যোগকে স্বাগত জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা

আপডেটের সময়: ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন এবং জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগও নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

তিন ধাপে আয়োজিত এ ম্যারাথনে বিভিন্ন বয়সের প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু এবং নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন প্রশাসক।

আরও পড়ুনঃ  বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার

শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য নাগরিক সেবা উন্নত করার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং মাঠ সংরক্ষণে কাজ করা হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ