ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জালাল (৪৫) নামে কারাগার থেকে পালানো এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, একাধিক মামলার আসামি জালাল এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ এড়িয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

আরও পড়ুনঃ  বিয়ের চাপ নিয়ে বিরোধ, কিশোরীকে হত্যার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ওসি জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পেয়ে একদল লোক তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  গোয়ালন্দে নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ

আপডেটের সময়: ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে জালাল (৪৫) নামে কারাগার থেকে পালানো এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, একাধিক মামলার আসামি জালাল এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ এড়িয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

আরও পড়ুনঃ  আবদুল মোতালিব হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

ওসি জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পেয়ে একদল লোক তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকার অভিযোগ ওসির বিরুদ্ধে, ফাঁস ফোনালাপ

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।