ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা পিনু গ্রেপ্তার সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী বন্ধ ট্যানারি চালুতে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে সরকার কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংক পুনরুজ্জীবিত করার উদ্যোগ পোল্ট্রি ও প্রাণিসম্পদ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধের চেষ্টা; বন্ধ ৩২ কারখানা পারমাণবিক অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা বাড়াতে কিমের নতুন নির্দেশ শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের চেয়ে বেশি: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকার অভিযোগ ওসির বিরুদ্ধে, ফাঁস ফোনালাপ

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত ওই নেত্রীকে নিজের বাসায় আসতে বলেন ওসি ফয়জুল। এ সময় তাঁকে বলতে শোনা যায়, যত টাকা প্রয়োজন হয় দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে। কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তিনি ওসি থাকলে কোনো সমস্যা হবে না। কথোপকথনের একপর্যায়ে যুবলীগ নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।

আরও পড়ুনঃ  আইনি প্রক্রিয়া মোকাবিলার সাহস থাকলে শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে: আমিনুল হক

এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও কথোপকথন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটের আবাসিক হোটেলে পুলিশের অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের কথোপকথনের অডিওটি ফাঁস হয়।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, ভিসা বাতিলের দাবি

অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তাঁকে আলিঙ্গন করার অনুরোধও করেছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি দাবি করেন, আসামিকে গ্রেপ্তার করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় ডাকার অভিযোগ ওসির বিরুদ্ধে, ফাঁস ফোনালাপ

আপডেটের সময়: ০৫:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাতে অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত ওই নেত্রীকে নিজের বাসায় আসতে বলেন ওসি ফয়জুল। এ সময় তাঁকে বলতে শোনা যায়, যত টাকা প্রয়োজন হয় দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে। কোনো সমস্যা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, তিনি ওসি থাকলে কোনো সমস্যা হবে না। কথোপকথনের একপর্যায়ে যুবলীগ নেত্রী তাঁকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।

আরও পড়ুনঃ  নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন

এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও কথোপকথন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর তাঁদের কথোপকথনের অডিওটি ফাঁস হয়।

আরও পড়ুনঃ  মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশের শিক্ষাব্যবস্থায় পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ