
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। সাধারণ সম্পাদক হয়েছেন শাহনাজ শারমিন রিনভী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
শুক্রবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমান।
নির্বাচনে সহ-সভাপতি পদে পাঁচজন নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় শাহনাজ শারমীন রিনভী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যান্য সম্পাদকীয় পদেও একাধিক প্রার্থী নির্বাচিত হয়েছেন।
এর আগে বিকেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অ্যালামনাই, শিক্ষক ও অতিথিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই আয়োজনটি পুরনো ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়, যেখানে স্মৃতিচারণ ও আড্ডায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।




















