Dhaka ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু অভিষিক্ত দুই ব্যাটারের জোড়া ফিফটিতে মিরপুর টেস্টে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ঘুম থেকে ওঠেবেন কখন? বিষাক্ত জেলি দিয়ে নকল দুধ তৈরির কারখানা, কৃষক দল নেতার বাড়িতে অভিযান আসামে ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও রোববার থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের অজন্তা দেব রায় পুলিশকে মানবিক ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি ইরানের খারগ দ্বীপের কাছে বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তেল নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি, বললেন—“সে সবসময় সেরাদের একজন”

 এক মাস বন্ধের পর আবার চালু ইস্টার্ন রিফাইনারি, ধাপে ধাপে বাড়ছে তেল শোধন

প্রায় এক মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও অপরিশোধিত তেল শোধন শুরু করেছে।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারে শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   রাজধানীর কদমতলীতে সাদ্দাম মার্কেটে আগুন নিয়ন্ত্রণে

রিফাইনারি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শোধন কার্যক্রম আবার শুরু হয়। এরপর কুতুবদিয়া থেকে তেল এনে পতেঙ্গায় প্রক্রিয়াজাত করা হচ্ছে।

গত মার্চ থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী তেল না আসায় শোধনাগারের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২ এপ্রিলের পর পুরো শোধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  ঘর দেওয়ার নামে প্রতারণা: গাইবান্ধায় প্রায় দেড় কোটি টাকা নিয়ে উধাও ‘সংগঠনের কর্মকর্তা’

সংশ্লিষ্টরা জানান, এখন দৈনিক নির্ধারিত পরিমাণে ক্রুড অয়েল এনে ‘ডিস্টিলেশন ইউনিট’ চালু করা হয়েছে, যা শোধন প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটও পূর্ণমাত্রায় চালু করা হবে।

আরও পড়ুনঃ  এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৪০৪ মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল

ইস্টার্ন রিফাইনারি দিনে সর্বোচ্চ প্রায় ৪,৫০০ টন অপরিশোধিত তেল শোধন করতে পারে। এতে ডিজেল, পেট্রল, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ বিভিন্ন জ্বালানি পণ্য উৎপাদন হয়।

কর্তৃপক্ষ বলছে, নতুন চালান আসার কারণে ধীরে ধীরে উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, হাসপাতালে আহত বন্ধু

 এক মাস বন্ধের পর আবার চালু ইস্টার্ন রিফাইনারি, ধাপে ধাপে বাড়ছে তেল শোধন

আপডেটের সময়: ০১:৩৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

প্রায় এক মাস বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি আবারও অপরিশোধিত তেল শোধন শুরু করেছে।

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারে শুক্রবার সকাল থেকে ধাপে ধাপে উৎপাদন পুনরায় চালু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  এপ্রিলে সড়ক দুর্ঘটনায় ৪০৪ মৃত্যু, সবচেয়ে বেশি ঝুঁকিতে মোটরসাইকেল

রিফাইনারি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শোধন কার্যক্রম আবার শুরু হয়। এরপর কুতুবদিয়া থেকে তেল এনে পতেঙ্গায় প্রক্রিয়াজাত করা হচ্ছে।

গত মার্চ থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী তেল না আসায় শোধনাগারের কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত ১২ এপ্রিলের পর পুরো শোধন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী

সংশ্লিষ্টরা জানান, এখন দৈনিক নির্ধারিত পরিমাণে ক্রুড অয়েল এনে ‘ডিস্টিলেশন ইউনিট’ চালু করা হয়েছে, যা শোধন প্রক্রিয়ার প্রথম ধাপ। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটও পূর্ণমাত্রায় চালু করা হবে।

আরও পড়ুনঃ  ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট: কোন দিনে কোন যাত্রার টিকিট মিলবে, জেনে নিন পুরো সূচি