
বিশেষ চাহিদাসম্পন্ন কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই বিশেষভাবে তৈরি স্মার্ট কারে যাত্রা করেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও জানানো হয়, যেখানে কার রাইডিংয়ের ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, উদ্ভাবনী ক্ষমতা ও প্রযুক্তিগত আগ্রহকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়েন।
এর আগে, গত ২৫ এপ্রিল রিজওয়ান রশিদ নামে এক শিক্ষার্থীর তৈরি ছোট রেসিং কার ‘গো-কার্ট’ও চালিয়েছিলেন তিনি।
এই ধরনের উদ্যোগ তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





















