ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিশ্বকাপের প্রাথমিক দলে নেই এস্তেভাও, ধাক্কায় ব্রাজিল

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিল দল।

এপ্রিলের শেষ দিকে ইনজুরিতে পড়েন এই তরুণ ফুটবলার। শুরুতে ধারণা করা হয়েছিল, দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরতে পারবেন তিনি। তবে ব্রাজিল ও চেলসি-এর মেডিকেল টিম টুর্নামেন্টের আগে তার পুরোপুরি ফিট হওয়ার নিশ্চয়তা দিতে পারেনি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাস-এ ফেরার পর তাকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

এর ফলে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তার নাম রাখেননি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

আনচেলত্তির অধীনে দুর্দান্ত ফর্মে ছিলেন এস্তেভাও। সাত ম্যাচে পাঁচ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টও করেছিলেন তিনি। তাই তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনঃ  মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের এই বিপর্যয়ের নেপথ্যে

ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল কেবল প্রাথমিক তালিকা থেকেই নির্বাচন করতে হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

বিশ্বকাপের প্রাথমিক দলে নেই এস্তেভাও, ধাক্কায় ব্রাজিল

আপডেটের সময়: ১১:১৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইনজুরির কারণে ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়েছেন তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হ্যামস্ট্রিং চোটের কারণে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ব্রাজিল দল।

এপ্রিলের শেষ দিকে ইনজুরিতে পড়েন এই তরুণ ফুটবলার। শুরুতে ধারণা করা হয়েছিল, দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফিরতে পারবেন তিনি। তবে ব্রাজিল ও চেলসি-এর মেডিকেল টিম টুর্নামেন্টের আগে তার পুরোপুরি ফিট হওয়ার নিশ্চয়তা দিতে পারেনি বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন যে বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম। চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাস-এ ফেরার পর তাকে মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো