দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী-র সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে অডিট কার্যক্রম পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে প্রকাশনীর ভেতরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয় সামনে এসেছে। নিরপেক্ষভাবে অডিট সম্পন্ন করতেই আপাতত সব কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে।
১৯৬৩ সালে প্রখ্যাত লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন-এর হাত ধরে যাত্রা শুরু করে সেবা প্রকাশনী। দীর্ঘ কয়েক দশক ধরে অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনি, থ্রিলার ও বিশ্বসাহিত্যের অনুবাদ প্রকাশ করে পাঠকদের মাঝে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে প্রতিষ্ঠানটি।
বিশেষ করে মাসুদ রানা এবং কুয়াশা সিরিজের মাধ্যমে কয়েক প্রজন্মের পাঠকের কাছে ব্যাপক পরিচিতি পায় সেবা প্রকাশনী।
২০২২ সালে কাজী আনোয়ার হোসেনের মৃত্যুর পর থেকেই প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও প্রকাশনা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 
























