ঢাকা, মঙ্গলবার (১৯ মে) — দেশে বাজারজাত করা হলো নতুন মসুর ডালের ব্র্যান্ড “শক্তি ডাল”।
রাজধানীর আর্মি গলফ ক্লাবের পাম ভিউ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত জৈব-পুষ্টিবর্ধক ও পরিবেশবান্ধব “বারি মসুর-৮” জাতের ডাল ব্যবহার করে এই পণ্যটি তৈরি করা হয়েছে। এতে প্রোটিন, জিংক ও আয়রনের ঘাটতি পূরণে সহায়ক পুষ্টিগুণ রয়েছে বলে দাবি করা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর কারিগরি সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে উৎপাদিত এই ডাল বাজারজাত করছে বিএমসি গ্রুপ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন GAIN বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।
বিএমসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খন্দকার বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য পুষ্টিকর খাদ্য সহজলভ্য করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সরকারি সংস্থা, বিএমসি গ্রুপ এবং GAIN বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


























