ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ইউনিসেফের একাধিক সতর্কতা

অন্তর্বর্তী সরকারের সময় টিকা সরবরাহে সম্ভাব্য সংকটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটি অন্তত পাঁচটি চিঠি পাঠানোর পাশাপাশি ১০টি বৈঠকে বিষয়টি তুলে ধরে সতর্কবার্তা দেয় বলে জানানো হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশে ১৭.৮ মিলিয়ন ডোজ হামের টিকা এসেছে, যা দেশের মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। দেশে প্রতিবছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে সরবরাহ ঘাটতি ও রুটিন টিকাদান কর্মসূচির ব্যাঘাত পরিস্থিতিকে জটিল করেছে।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

ইউনিসেফ জানায়, এই সংকট অর্থ বা তহবিলের অভাবে হয়নি, বরং টিকা ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সময়মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে, যা হামের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং প্রাদুর্ভাবের সম্ভাবনা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া

তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। রানা ফ্লাওয়ার্স বলেন, ইতোমধ্যে এক কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে বলে আশা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ইউনিসেফের একাধিক সতর্কতা

আপডেটের সময়: ০৮:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের সময় টিকা সরবরাহে সম্ভাব্য সংকটের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটি অন্তত পাঁচটি চিঠি পাঠানোর পাশাপাশি ১০টি বৈঠকে বিষয়টি তুলে ধরে সতর্কবার্তা দেয় বলে জানানো হয়েছে।

বুধবার (২০ মে) রাজধানীর ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে ‘হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

আরও পড়ুনঃ  স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে খাজার দাবিতে প্রশ্ন তুললেন বয়কট

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে বাংলাদেশে ১৭.৮ মিলিয়ন ডোজ হামের টিকা এসেছে, যা দেশের মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ। দেশে প্রতিবছর প্রায় ৭০ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে সরবরাহ ঘাটতি ও রুটিন টিকাদান কর্মসূচির ব্যাঘাত পরিস্থিতিকে জটিল করেছে।

আরও পড়ুনঃ  দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি

ইউনিসেফ জানায়, এই সংকট অর্থ বা তহবিলের অভাবে হয়নি, বরং টিকা ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সময়মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে, যা হামের মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং প্রাদুর্ভাবের সম্ভাবনা তৈরি করেছে।

আরও পড়ুনঃ  মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী