সৌদি আরবে ১৯৪৮ সালের পর এই প্রথমবারের মতো একজন অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। এই পদে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক শ্রী বিপুল।
কে তিনি
শ্রী বিপুল ১৯৯৮ ব্যাচের একজন সিনিয়র ভারতীয় কূটনীতিক। এর আগে তিনি কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দুবাই, কায়রো ও জেনেভায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে কাজ করেছেন।
কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ
দীর্ঘদিন ধরে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত হিসেবে মুসলিম কূটনীতিকদের নিয়োগ দেওয়া হতো। এর প্রধান কারণ ছিল হজ ব্যবস্থাপনা ও মক্কা–মদিনার মতো পবিত্র স্থানে প্রবেশ সংক্রান্ত বাস্তব সীমাবদ্ধতা।
তবে সাম্প্রতিক সময়ে যোগ্য মুসলিম কূটনীতিকের ঘাটতি এবং কূটনৈতিক চাহিদার পরিবর্তনের কারণে এবার যোগ্যতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক প্রেক্ষাপট
বিশ্লেষকদের মতে, সৌদি আরব এখন শুধু ধর্মীয় বা শ্রমবাজার নির্ভর দেশ নয়, বরং ‘ভিশন ২০৩০’-এর মাধ্যমে একটি বড় অর্থনৈতিক ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। তাই ভারতের কাছে দেশটি এখন আরও বেশি কৌশলগত গুরুত্বপূর্ণ।
এই প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের চেয়ে অভিজ্ঞতা ও দক্ষতাকে অগ্রাধিকার দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 























