
ইসরায়েলকে লক্ষ্য করে Iran-এর ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাবে Beirut-এর দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় ২০ থেকে ৩০টি ভবনে হামলার প্রস্তাব দিয়েছেন Bezalel Smotrich।
সোমবার (৮ জুন) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি এ প্রস্তাব দেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
দাহিয়েহ বৈরুতের একটি গুরুত্বপূর্ণ উপশহর, যেখানে Hezbollah-এর শক্তিশালী উপস্থিতি রয়েছে। রোববার ওই এলাকায় ইসরায়েলি হামলার পর ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্মোট্রিচের মতে, ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর চেয়ে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হানা বেশি কার্যকর হতে পারে। তিনি দাবি করেন, এতে একদিকে লেবাননে প্রতিরোধ সক্ষমতা দুর্বল হবে, অন্যদিকে ইরানের ওপরও চাপ সৃষ্টি করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনায় সময় ও সম্পদের প্রয়োজন বেশি। বিপরীতে বৈরুতে হিজবুল্লাহর অবস্থানগুলোতে দ্রুত জবাবি হামলা চালানো তুলনামূলক সহজ।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত Israel সরকার বা নিরাপত্তা মন্ত্রিসভার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই প্রস্তাব নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
প্রতিবেদকের নাম 
























