ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৪৩ সময় দেখুন

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানী ঢাকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, মোট প্রায় ২.৬২ কিলোমিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ১.৩৪৮ কিলোমিটার এবং সংযোগ সড়ক থাকবে প্রায় ১.২৭২ কিলোমিটার।

আরও পড়ুনঃ  নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

সেতুটি পটুয়াখালী জেলার লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া মহাসড়কের ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। প্রকল্প বাস্তবায়িত হলে বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার লাখো মানুষের যাতায়াত সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণের ব্যয় চীন সরকার অনুদান হিসেবে প্রদান করবে। তবে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি লাইন স্থানান্তর এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মো. মোকছেদ আলী এবং চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

চুক্তির পরবর্তী ধাপে চীনের মনোনীত প্রতিষ্ঠান সেতুর বিস্তারিত নকশা প্রণয়ন করবে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে সেতুর নির্মাণকাজ মাঠপর্যায়ে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর

আপডেটের সময়: ০২:৩০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে নবম বাংলাদেশ–চীন মৈত্রী সেতু নির্মাণে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাজধানী ঢাকার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, মোট প্রায় ২.৬২ কিলোমিটার দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে মূল সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ১.৩৪৮ কিলোমিটার এবং সংযোগ সড়ক থাকবে প্রায় ১.২৭২ কিলোমিটার।

আরও পড়ুনঃ  ঢাকায় মার্কিন-ভারত কূটনৈতিক বৈঠক

সেতুটি পটুয়াখালী জেলার লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া মহাসড়কের ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর বগা ফেরিঘাটের ভাটিতে নির্মিত হবে। প্রকল্প বাস্তবায়িত হলে বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলার লাখো মানুষের যাতায়াত সহজ, দ্রুত ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণের ব্যয় চীন সরকার অনুদান হিসেবে প্রদান করবে। তবে ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি লাইন স্থানান্তর এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করবে বাংলাদেশ সরকার।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব ড. মো. মোকছেদ আলী এবং চীনা দূতাবাসের কাউন্সেলর সং ইয়াং নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  বলিউডে প্রত্যাশিত জায়গা পাননি জারিন, ক্যারিয়ারের আড়ালে থাকা কারণ জানালেন নিজেই