
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
জানা যায়, সম্মেলনে যোগ দিতে রোববার দিল্লি পৌঁছালে বিমানবন্দরে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়। পরে পরিস্থিতি বিবেচনায় তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং তৃতীয় দেশের মাধ্যমে ঢাকায় ফিরে আসেন।
এ ঘটনায় কূটনৈতিক প্রটোকল ও পূর্বনোটিশ থাকা সত্ত্বেও এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদকের নাম 




















