
গাইবান্ধায় পূর্ব শত্রুতার জেরে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে রংপুরে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৫ জুন) ভোররাতে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল রংপুর জেলার পীরগঞ্জ থানার বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির নাম প্রভাষ কিসকো (৩৫)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ৫ জুন এক ব্যক্তিকে মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭ জুন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ১২ জুন থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিবেদকের নাম 



















