ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, বিনিয়োগে বড় সম্ভাবনা

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প এবার বাস্তবায়নের পথে অগ্রগতি পেয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা, যার মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা চীন থেকে ঋণ হিসেবে আসবে।

আরও পড়ুনঃ  দিল্লি ঘটনার প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ৫০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  বাজেট ‘অন্তর্ভুক্তিমূলক ও জনগণের প্রত্যাশার প্রতিফলন’: অর্থমন্ত্রী

অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু নির্মাণ ছাড়াও ১,২০০ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্লেষকদের চোখে আলজেরিয়ার চ্যালেঞ্জ: আর্জেন্টিনাকে হারানোর সম্ভাবনা কতটা?

প্রকল্পটির ডেভেলপার হিসেবে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (CRBC) মনোনীত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশে শিল্পায়ন ও রপ্তানিমুখী উৎপাদনে নতুন গতি আসতে পারে, পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

আলোর মুখ দেখছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প, বিনিয়োগে বড় সম্ভাবনা

আপডেটের সময়: ০৩:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ঝুলে থাকা চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প এবার বাস্তবায়নের পথে অগ্রগতি পেয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

প্রস্তাব অনুযায়ী, চট্টগ্রামের আনোয়ারায় ৭৮৩ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা, যার মধ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা চীন থেকে ঋণ হিসেবে আসবে।

আরও পড়ুনঃ  ইংলিশ চ্যানেলে রুশ ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকার আটক করলো যুক্তরাজ্য

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ৫০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আসতে পারে এবং প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ

অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎ সংযোগ, সড়ক ও সেতু নির্মাণ ছাড়াও ১,২০০ মিটার দীর্ঘ জেটি, পানি সংরক্ষণাগার ও ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর