ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কারাগারে থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ, সাবেক মেজর সাদিককে নিয়ে পুলিশের ব্যাখ্যা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়, ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে ঢাকার চার শর্ত রোমানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটো কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: ব্যারিস্টার সাকিলা ফারজানা বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮ নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাজধানীর বাসস্ট্যান্ড সরানো নয়, ডিপোভিত্তিক ব্যবস্থাপনায় যানজট কমানোর উদ্যোগ: সড়ক পরিবহনমন্ত্রী

রাজধানী ঢাকার বিদ্যমান বাসস্ট্যান্ডগুলো আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা কমাতে নতুন করে ডিপোভিত্তিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  রানার গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত

মন্ত্রী বলেন, বর্তমানে একটি বাসস্ট্যান্ডে অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অবস্থান করে, যার ফলে যানজট ও অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে বাসগুলো নির্ধারিত ডিপোতে রাখা হবে এবং নির্দিষ্ট সময়ের কিছু আগে স্ট্যান্ডে এসে যাত্রী উঠিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, মহাখালী বাসস্ট্যান্ড আপাতত বহাল থাকবে, তবে ভবিষ্যতে এটি উত্তরা এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এজন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম

মন্ত্রী বলেন, মহাখালীতে যাত্রীচাপ বেশি থাকায় সেবায় ব্যাঘাত ঘটছে। তাই শুধু তাৎক্ষণিকভাবে ছাড়ার জন্য প্রস্তুত বাসগুলোই স্ট্যান্ড ব্যবহার করবে, আর দীর্ঘ সময় অপেক্ষমাণ বাসগুলো ডিপোতে রাখা হবে।

এছাড়া রাজধানীর ৩০০ ফিট এলাকায় একটি জায়গা সাময়িক ডিপো হিসেবে ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

সায়েদাবাদ বাসস্ট্যান্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে এটি কাঁচপুরে স্থানান্তর করা হবে। তবে আপাতত বাসস্ট্যান্ডটি চালু থাকবে।

সব মিলিয়ে, রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে স্ট্যান্ড সরানোর বদলে ডিপোভিত্তিক ব্যবস্থাপনার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কারাগারে থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ, সাবেক মেজর সাদিককে নিয়ে পুলিশের ব্যাখ্যা

রাজধানীর বাসস্ট্যান্ড সরানো নয়, ডিপোভিত্তিক ব্যবস্থাপনায় যানজট কমানোর উদ্যোগ: সড়ক পরিবহনমন্ত্রী

আপডেটের সময়: ০৮:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানী ঢাকার বিদ্যমান বাসস্ট্যান্ডগুলো আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকার কারণে সৃষ্ট যানজট ও বিশৃঙ্খলা কমাতে নতুন করে ডিপোভিত্তিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  রামিসা হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায়

মন্ত্রী বলেন, বর্তমানে একটি বাসস্ট্যান্ডে অনেক বাস ১২ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত অবস্থান করে, যার ফলে যানজট ও অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে বাসগুলো নির্ধারিত ডিপোতে রাখা হবে এবং নির্দিষ্ট সময়ের কিছু আগে স্ট্যান্ডে এসে যাত্রী উঠিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

তিনি আরও জানান, মহাখালী বাসস্ট্যান্ড আপাতত বহাল থাকবে, তবে ভবিষ্যতে এটি উত্তরা এলাকায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। এজন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  স্ট্রেচারে আদালতে আত্মসমর্পণ, অসুস্থ আসামিকে চিকিৎসার পরামর্শ বিচারকের