ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি রাজের নতুন ধারাবাহিকে অভিষেক রাইসার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজে চুরির অভিযোগ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ বিদেশে চিকিৎসায় ডলার পাঠানোর সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে আজ বেবিচকের বোর্ডসভা কপ-৩১ সম্মেলনে খলিলুর রহমানের তিন অগ্রাধিকার দুই মাসের ব্যবধানে ফের বৈঠকে বসছেন তারেক রহমান ও এরদোয়ান নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রামে ‘গুপ্ত’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

নিজস্ব প্রতিবেদক।  চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার ঘটনা এবং ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবার জাতীয় সংসদেও ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে তীব্র বাদানুবাদ ও বাকযুদ্ধ হয়।

আলোচনায় অংশ নিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, সরকারকে নাজেহাল করতে বিরোধী দল নানামুখী চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, তাতে প্রতীয়মান হচ্ছে, তারা আগামী দিনে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলতে দিতে চায় না।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের কী অপরাধ ছিল? তারা শুধু ‘গুপ্ত’ শব্দটি উচ্চারণ করেছে এবং লিখেছে। এই একটি শব্দকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালিয়ে মূলত গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে। যারা ’৭১ সালের স্বাধীনতা এবং বাংলাদেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই আজ সদ্যজাত এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আঙুল চুষবে না। কোনো চক্রান্ত হলে তারা বসে থাকবে না, রাজপথে প্রতিবাদ করবে।

আরও পড়ুনঃ  ইতালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সরকারদলীয় সংসদ সদস্যের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি আব্দুল ওয়াদুদ ভুঁঞার বক্তব্যকে ‘অসংসদীয়’ ও ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করে তা সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান।

শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্য সংসদের ভেতরে দাঁড়িয়ে যেভাবে হুমকির ভাষায় কথা বললেন, তাতে আমরা স্তম্ভিত ও মর্মাহত। তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দিচ্ছেন? ‘জনগণ বসে থাকবে না’ এমন কথা বলে তিনি সংঘাতের ইঙ্গিত দিচ্ছেন, যা কোনোভাবেই সংসদীয় আচরণ নয়।

আরও পড়ুনঃ  হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

তিনি আরও বলেন, বিরোধী দলের কণ্ঠরোধ করার চেষ্টা এবং এ ধরনের মারমুখী বক্তব্য সুস্থ গণতন্ত্রের পরিপন্থি।

উল্লেখ্য, চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদলের একটি দেওয়াল লিখন বা স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই স্লোগানে ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করা হয়েছিল, যা নিয়ে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছিল। আজ সংসদে সেই ইস্যুতেই দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

চট্টগ্রামে ‘গুপ্ত’ স্লোগান নিয়ে উত্তেজনা ছড়াল সংসদে

আপডেটের সময়: ১১:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক।  চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলার ঘটনা এবং ‘গুপ্ত’ শব্দকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা এবার জাতীয় সংসদেও ছড়িয়ে পড়েছে।

বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে তীব্র বাদানুবাদ ও বাকযুদ্ধ হয়।

আলোচনায় অংশ নিয়ে আব্দুল ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেন, সরকারকে নাজেহাল করতে বিরোধী দল নানামুখী চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যরা যে আচরণ দেখাচ্ছেন, তাতে প্রতীয়মান হচ্ছে, তারা আগামী দিনে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চলতে দিতে চায় না।

আরও পড়ুনঃ  এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদলের কী অপরাধ ছিল? তারা শুধু ‘গুপ্ত’ শব্দটি উচ্চারণ করেছে এবং লিখেছে। এই একটি শব্দকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালিয়ে মূলত গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে। যারা ’৭১ সালের স্বাধীনতা এবং বাংলাদেশের উন্নয়ন মেনে নিতে পারেনি, তারাই আজ সদ্যজাত এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

বিরোধী দলকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, আমাদের যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা আঙুল চুষবে না। কোনো চক্রান্ত হলে তারা বসে থাকবে না, রাজপথে প্রতিবাদ করবে।

আরও পড়ুনঃ  জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিটে তথ্য সচিবের বক্তব্য