ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরে যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো জেলা প্রশাসন দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের হিজরি নববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা ইয়াবাসহ গ্রেপ্তারের এক মাস পর কুমিল্লা কারাগারে যুবদলকর্মীর মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকার বাস চলাচলে আসছে কোম্পানি ভিত্তিক ব্যবস্থাপনা

রাজধানী ঢাকার সড়কে কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি বলেন, ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা আনতে প্রতিটি রুটের বাসমালিকদের সমন্বয়ে কোম্পানি গঠন করা হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ

মন্ত্রী জানান, রাজধানীতে একই রঙ, নির্ধারিত মান ও ফিটনেস বজায় রেখে বাস পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার উৎসাহ দিচ্ছে এবং এ উদ্যোগ অনেক দূর এগিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নে দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে। পরিকল্পনা অনুযায়ী, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, মহাখালী টার্মিনাল আবদুল্লাহপুরের কাছে, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে এবং ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।

আরও পড়ুনঃ  জনমুখী ও এত চিন্তাশীল ও  বাজেট এর আগে উপস্থাপিত হয়নি’: মন্ত্রী

শেখ রবিউল আলম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস টার্মিনাল ও কাউন্টারগুলোও ধাপে ধাপে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। ভবিষ্যতে কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  আধুনিক ফুটবলের নতুন নিয়ম ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে আলোচনা

এদিকে রেল খাতের উন্নয়নের অংশ হিসেবে আগামী মাসে ১৫০টি আধুনিক বগি কেনার পরিকল্পনার কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, রেল উন্নয়নের বিভিন্ন প্রকল্পে সরকার ইতোমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামালপুরে যমুনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

ঢাকার বাস চলাচলে আসছে কোম্পানি ভিত্তিক ব্যবস্থাপনা

আপডেটের সময়: ০৬:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

রাজধানী ঢাকার সড়কে কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নির্ধারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি বলেন, ঢাকার বাস চলাচলে শৃঙ্খলা আনতে প্রতিটি রুটের বাসমালিকদের সমন্বয়ে কোম্পানি গঠন করা হবে।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, স্থানীয়দের বিক্ষোভ ও অবরোধ

মন্ত্রী জানান, রাজধানীতে একই রঙ, নির্ধারিত মান ও ফিটনেস বজায় রেখে বাস পরিচালনার ব্যবস্থা করা হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন ব্যবহারে সরকার উৎসাহ দিচ্ছে এবং এ উদ্যোগ অনেক দূর এগিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকার চারটি আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নে দুই থেকে আড়াই বছর সময় লাগতে পারে। পরিকল্পনা অনুযায়ী, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে, মহাখালী টার্মিনাল আবদুল্লাহপুরের কাছে, সায়েদাবাদ টার্মিনাল কাঁচপুরে এবং ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।

আরও পড়ুনঃ  সংসদ ভবনে জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

শেখ রবিউল আলম জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস টার্মিনাল ও কাউন্টারগুলোও ধাপে ধাপে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে। ভবিষ্যতে কাউন্টারের সামনে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর সুযোগ থাকবে না।

আরও পড়ুনঃ  ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর