ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল ফিদান-পুতিন সাক্ষাৎ: শক্তিশালী হচ্ছে মস্কো-আঙ্কারা সম্পর্ক পে স্কেলে নতুন চমক: ৫ বছর চাকরিতেই বড় সুবিধা ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন: ছেলের বিরুদ্ধে বাবার হত্যা মামলা গাইবান্ধা সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি ‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’ পুনরায় ময়নাতদন্তে নারাজ বাদীপক্ষ, সালমান শাহর দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিত্য পণ্যে উৎসে কর প্রত্যাহারের দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

  • Arif
  • আপডেটের সময়: ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে প্রস্তাবিত উৎসে কর প্রত্যাহারের দাবি তুলে রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতের জন্য ভ্যাট এবং করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি ও প্রস্তাব তুলে করে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব ইমরান হাসান।

আরও পড়ুনঃ  ইরান সম্মান ও মর্যাদার প্রতীক: শেখ নাঈম কাসেম

তিনি বলেন, “এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে; যা এই খাতকে গভীর সংকটে ফেলেছে। তাই সংকট উত্তরণে রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

“বর্তমানে রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ এবং ক্যাটারিং সার্ভিসে ১৫ শতাংশ দিতে হয়। বিভিন্ন শ্রেণির রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবার ওপর ভিন্ন ভিন্ন হারে ভ্যাট ও কর আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি হয় এবং কর প্রশাসনও জটিল হয়ে পড়ে।”

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতে দুর্নীতির ক্ষত কাটিয়ে সেবার মান ফেরানোর চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

পাশাপাশি স্ট্রিট ফুডসহ সব প্রকার রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসারও দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব পেশ করে রেস্তোরাঁ মালিক সমিতি। এর মধ্যে রয়েছে- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত দশমিক ৫ শতাংশ উৎসে কর এবং ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানো, প্রতি মাসে ভ্যাট আদায়, রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের বাস্তবায়ন, রেস্তোরাঁ খাতে জন্য সুনিদ্দিষ্ট শিল্পনীতি ঘোষণা এবং সমিতির সনদ গ্রহণ বাধ্যতামূলক করা।

আরও পড়ুনঃ  শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের

সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি শাহ সুলতান খোকন, যুগ্ম মহাসচিব ফিরোজ আলম সুমন, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস, হিমির পোস্টে নিলয়ের ‘হাইতিরপুল’ ট্রল

নিত্য পণ্যে উৎসে কর প্রত্যাহারের দাবি রেস্তোরাঁ মালিক সমিতির

আপডেটের সময়: ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যে প্রস্তাবিত উৎসে কর প্রত্যাহারের দাবি তুলে রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতের জন্য ভ্যাট এবং করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি ও প্রস্তাব তুলে করে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব ইমরান হাসান।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত

তিনি বলেন, “এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে রেস্তোরাঁ খাতের পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে; যা এই খাতকে গভীর সংকটে ফেলেছে। তাই সংকট উত্তরণে রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমানভাবে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।

“বর্তমানে রেস্তোরাঁ খাতে ভ্যাট ৫ শতাংশ এবং ক্যাটারিং সার্ভিসে ১৫ শতাংশ দিতে হয়। বিভিন্ন শ্রেণির রেস্তোরাঁ ও ক্যাটারিং সেবার ওপর ভিন্ন ভিন্ন হারে ভ্যাট ও কর আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় বৈষম্য সৃষ্টি হয় এবং কর প্রশাসনও জটিল হয়ে পড়ে।”

আরও পড়ুনঃ  স্বাস্থ্যখাতে দুর্নীতির ক্ষত কাটিয়ে সেবার মান ফেরানোর চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

পাশাপাশি স্ট্রিট ফুডসহ সব প্রকার রেস্তোরাঁকে ভ্যাট নিবন্ধনের আওতায় নিয়ে আসারও দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সাত দফা প্রস্তাব পেশ করে রেস্তোরাঁ মালিক সমিতি। এর মধ্যে রয়েছে- নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত দশমিক ৫ শতাংশ উৎসে কর এবং ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানো, প্রতি মাসে ভ্যাট আদায়, রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের বাস্তবায়ন, রেস্তোরাঁ খাতে জন্য সুনিদ্দিষ্ট শিল্পনীতি ঘোষণা এবং সমিতির সনদ গ্রহণ বাধ্যতামূলক করা।

আরও পড়ুনঃ  স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে