ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও ‘সিনেমা সফল করতে শুধু আমার নামই যথেষ্ট নয়’: দুলকার সালমান ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতার জন্য অধিদপ্তর গঠনের পরিকল্পনা ১৫ বছরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়তে ডিএনসিসির পরিকল্পনা অযৌক্তিক শুল্কে যুক্তরাষ্ট্রের কাছে ছাড় চাইবে বাংলাদেশ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে, দাবি কোসারির চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারিগরসহ গ্রেফতার ৩ সয়াবিন তেলের দাম বাড়ল, নতুন দর কার্যকর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই নরসিংদীতে জেল পলাতক আসামির মৃত্যু, গণপিটুনির অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জার্মানির নতুন উদ্যোগ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির সংসদের (বুন্ডেস্টাগ) উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা। আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

আরও পড়ুনঃ  ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা

এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বিনিময়, ভিসা প্রক্রিয়া সহজ করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন উভয় পক্ষ।

আরও পড়ুনঃ  অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের সাড়ে ৩৪ শতাংশ জমি পেলেন ছয় ক্রেতা

বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি এবং যুব বিনিময়ের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা চান তিনি।

আরও পড়ুনঃ  স্বর্ণের মজুতে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৬৮তম

সংসদীয় কূটনীতি জোরদারে বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা করেন দুই দেশের সংসদ সদস্যরা।

বৈঠকে জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম। জবাবে আগামী বছর একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানান নিকোলাস জিপেলিয়াস।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরাও

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-জার্মানির নতুন উদ্যোগ

আপডেটের সময়: ০৮:০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জার্মানি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জার্মানির বার্লিনে দেশটির সংসদের (বুন্ডেস্টাগ) উন্নয়নবিষয়ক কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা। আলোচনায় জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, মানবিক ও সামাজিক উন্নয়ন, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়ে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা