ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তার চিন্তা-চেতনা ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিচ্ছেদ্য সত্তা। তিনি আমাদের জাতীয় চেতনা, জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক।”

অনুষ্ঠানে নজরুল গবেষণা ও কবির জীবনদর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন তিনি।

আরও পড়ুনঃ  নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ?

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এসময় বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জাতীয় কবিকে স্মরণ করে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা

আপডেটের সময়: ১০:১৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জাগরণের প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কবি নজরুলের জীবন ও আদর্শ নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হতে পারে।

আরও পড়ুনঃ  কাবার সামনে ছবি দিয়ে বিয়ের ইঙ্গিত নাজনীন নীহার

তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তার চিন্তা-চেতনা ও দর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়