স্ত্রী Afra Ivnath Ikra–এর আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা Zaheer Alvi (নিয়ামত উল্লাহ ভূঁইয়া)–এর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Albiruni Mir এ আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
আদালত সূত্রে জানা যায়, কারাগার থেকে যাহের আলভীকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা, মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক Abdul Malek ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে কাঠগড়ায় দাঁড়িয়ে যাহের আলভী বলেন, তিনি ও ইকরা ভালোবেসে বিয়ে করেছিলেন এবং তার বিরুদ্ধে নির্যাতন বা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ সঠিক নয়। তিনি আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আফরা ইভনাথ ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইকরার বাবা Kabir Hayat Khan পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং শারীরিক-মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
প্রসঙ্গত, যাহের আলভী ও আফরা ইভনাথ ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
প্রতিবেদকের নাম 

























