ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

সমীকরণ ছিল পরিষ্কার—জিতলেই সেমিফাইনাল, হারলেই শেষ হয়ে যেত নারী এশিয়া কাপে বাংলাদেশের পথচলা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

শুরুতেই চাপে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারেই সুরক্ষা কোটির বলে কোনো রান না করে ফেরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩ রান করে একই বোলারের শিকার হন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি। বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে ফেরেন জুয়াইরিয়া।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ১১তম ওভারে নিরীহ এক ফুল টসে ফিরতি ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৫ রান।

সুপ্তা-নাহিদার জুটিতে শতরান পার

চাপের মুখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা সহ-অধিনায়ক নাহিদাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

এই জুটির ওপর ভর করেই একশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৩১ বলে ৩৮ রানের দারুণ ইনিংসে তিনটি চার মারেন সুপ্তা।

নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

বোলারদের দাপটে ৬৯ রানেই আমিরাত

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরেন। এরপর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা আক্তার।

পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে আমিরাত, যা চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের সর্বনিম্ন। এরপরও স্বাগতিক দলের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি।

অষ্টম ওভারে আক্রমণে এসে রিনিথা রজথকে ফেরান একাদশে ফেরা রাবেয়া খান। এরপর লম্বা সময় উইকেটে থাকা তীর্থ সতীশকে আউট করেন সুলতানা খাতুন। পরের ওভারে লাবণ্য কেনিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নাহিদা আক্তার।

একপর্যায়ে মাত্র ৩৮ রানেই পাঁচ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

মারুফা-রাবেয়ার দুর্দান্ত বোলিং

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন ২১ বছর বয়সী এই পেসার। চলতি এশিয়া কাপে তিন ম্যাচে তাঁর উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৭।

রাবেয়া খান ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩ উইকেট। নাহিদা আক্তার শিকার করেন ২ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ৪ ওভারে ১০ রান দিয়ে এবং ফাহিমা খাতুন ৪ ওভারে ১৬ রান দিয়ে একটি করে উইকেট নেন।

সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। গ্রুপের রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে তারা।

শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দুই দলের লড়াই।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আপডেটের সময়: ০৮:১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

সমীকরণ ছিল পরিষ্কার—জিতলেই সেমিফাইনাল, হারলেই শেষ হয়ে যেত নারী এশিয়া কাপে বাংলাদেশের পথচলা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস।

শুরুতেই চাপে বাংলাদেশ

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারেই সুরক্ষা কোটির বলে কোনো রান না করে ফেরেন দিলারা আক্তার। পরের ওভারে ৩ রান করে একই বোলারের শিকার হন সোবহানা মোস্তারি। মাত্র ৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা প্রতিরোধ গড়েন। তবে ৩১ রানের বেশি যোগ করতে পারেনি এই জুটি। বড় শট খেলতে গিয়ে ১৬ রান করে ফেরেন জুয়াইরিয়া।

আরও পড়ুনঃ  শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ জাপানের

শারমিন আক্তার সুপ্তাকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন জ্যোতি। কিন্তু ১১তম ওভারে নিরীহ এক ফুল টসে ফিরতি ক্যাচ দিয়ে ২৩ রানে আউট হন বাংলাদেশ অধিনায়ক।

এরপর স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুনও রানের খাতা খোলার আগেই ফিরে গেলে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৫ রান।

সুপ্তা-নাহিদার জুটিতে শতরান পার

চাপের মুখে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার। চলতি আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া সুপ্তা সহ-অধিনায়ক নাহিদাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

এই জুটির ওপর ভর করেই একশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৩১ বলে ৩৮ রানের দারুণ ইনিংসে তিনটি চার মারেন সুপ্তা।

নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন, যা তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  অশ্রুসিক্ত বিদায় পচেত্তিনোর, ম্যানইউর প্রস্তাব ফেরানো কঠিন ছিল

বোলারদের দাপটে ৬৯ রানেই আমিরাত

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে পড়ে আমিরাত। প্রথম ওভারেই অধিনায়ক ইশা ওজা ফেরেন। এরপর পঞ্চম ওভারে সামাইরা ধরনিধরকাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট নেন মারুফা আক্তার।

পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে আমিরাত, যা চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত তাদের সর্বনিম্ন। এরপরও স্বাগতিক দলের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি।

অষ্টম ওভারে আক্রমণে এসে রিনিথা রজথকে ফেরান একাদশে ফেরা রাবেয়া খান। এরপর লম্বা সময় উইকেটে থাকা তীর্থ সতীশকে আউট করেন সুলতানা খাতুন। পরের ওভারে লাবণ্য কেনিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন নাহিদা আক্তার।

একপর্যায়ে মাত্র ৩৮ রানেই পাঁচ উইকেট হারায় আমিরাত। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬৯ রানেই থেমে যায় তাদের ইনিংস।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার