ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্জেন্টিনাকেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে

ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর উচ্ছ্বাসে ভাসছে স্পেন। দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে লা রোজারা। তবে এই সাফল্যের মুহূর্তেও শান্ত ও সংযত ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেমিফাইনালে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।’

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

তিনি আরও বলেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন।’

এরপর নিজের বক্তব্যের ভারসাম্য বজায় রেখে ইংল্যান্ডেরও প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের যে ফুটবল সামর্থ্য আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপে আসার আগেই আমি তাদের অন্যতম প্রকৃত শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছিলাম। দুই বড় দলের মধ্যে এটি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াই। তবে আমরা দুই দলকেই খোলা মন নিয়ে স্বাগত জানাব।’

আরও পড়ুনঃ  ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো

ফ্রান্সের বিপক্ষে জয় নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে; এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা সব প্রশংসার দাবিদার। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তাদের খেলাটা ছিল দেখার মতো।’

আরও পড়ুনঃ  ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

স্প্যানিশ ফুটবলের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, আমার কাছে স্প্যানিশ ফুটবলারই বিশ্বের সেরা ফুটবলার। কারণ আক্রমণ ও রক্ষণ দুই ক্ষেত্রেই কীভাবে নিজেদের সামলাতে হয়, তা তারা ভালোভাবেই জানে। এটা স্প্যানিশ ফুটবলের বড় একটি অর্জন। এই অর্জন কোচদের, দলগুলোর এবং ক্লাবগুলোরও। আমাদের যা আছে তার মূল্য আমাদের বুঝতে হবে।’

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রশংসা করেছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

আর্জেন্টিনাকেই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান স্পেন কোচ দে লা ফুয়েন্তে

আপডেটের সময়: ১০:১৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর উচ্ছ্বাসে ভাসছে স্পেন। দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছে গেছে লা রোজারা। তবে এই সাফল্যের মুহূর্তেও শান্ত ও সংযত ছিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ শেষে তিনি ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সেমিফাইনালে জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্বের কারণে আমি চাই ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে। তবে ইংল্যান্ডও সমান কঠিন প্রতিপক্ষ। দুই সেমিফাইনালই আসলে ফাইনালের আগের ফাইনালের মতো।’

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

তিনি আরও বলেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই যে দলই ফাইনালে আসুক, ম্যাচটি হবে অত্যন্ত কঠিন।’

এরপর নিজের বক্তব্যের ভারসাম্য বজায় রেখে ইংল্যান্ডেরও প্রশংসা করেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘ইংল্যান্ডের যে ফুটবল সামর্থ্য আছে তাকে আমি অনেক শ্রদ্ধা করি। বিশ্বকাপে আসার আগেই আমি তাদের অন্যতম প্রকৃত শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছিলাম। দুই বড় দলের মধ্যে এটি হবে একটি হাড্ডাহাড্ডি লড়াই। তবে আমরা দুই দলকেই খোলা মন নিয়ে স্বাগত জানাব।’

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী