ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা রোহিঙ্গা সংকট এখন মানবিকতার পাশাপাশি নিরাপত্তা ও অভিবাসন উদ্বেগ: ঢাকা অবৈধ সম্পদ অনুসন্ধান: যুবলীগের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলামোটরে চাঁদা দাবির পর গুলিবর্ষণের অভিযোগ, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভাঙারি কুড়িয়ে জীবন কাটানো বৃদ্ধের পেনশন অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা মসজিদের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্পের সুপারিশ সংসদীয় কমিটির শিমু হত্যা মামলায় ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) সততা, দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতার পরিবেশ তৈরিতেও তাদের দায়িত্ব রয়েছে।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘গালপোড়া রঞ্জু’ গ্রেপ্তার

এ সময় আইসিএবির প্রতিনিধিদল সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি তাদের আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে অংশ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৭:২৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের (সিএ) সততা, দক্ষতা ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ৪৯তম বিশেষ বিসিএসে আরও ৪০ জনের নিয়োগ, প্রজ্ঞাপন জারি

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতার পরিবেশ তৈরিতেও তাদের দায়িত্ব রয়েছে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, অংশ নিতে পারে এক লাখের বেশি ইয়েমেনি সেনা

এ সময় আইসিএবির প্রতিনিধিদল সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টসের (সাফা) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

আরও পড়ুনঃ  বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা