ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির বিতর্ক-গুঞ্জনের পর এবার পর্দায় ‘আমরা ভাইরাল’ তাবুক অভিযানে নবীজি (সা.) যেসব স্থানে নামাজ আদায় করেছিলেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে এনসিপির ক্ষোভ, রাজপথে প্রতিরোধের হুঁশিয়ারি আমাদের মেরুদণ্ড কি সত্যিই সোজা? ৯ দিনেও চালু হয়নি ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ ফেরি, ভোগান্তিতে যাত্রী-চালক ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ নারী উদ্যোক্তাদের প্রতিনিধিদল নিয়ে চীন সফরের আমন্ত্রণ শামা ওবায়েদকে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার রায় আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৩ সময় দেখুন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত এলাকায় একটি পাঁচতারকা হোটেলের স্টাফ কোয়ার্টারের পাশের খোলা মাঠ থেকে আবদুল আজিজ (২৭) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইনানী সৈকতের পূর্ব পাশে অবস্থিত হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের পাশের খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

নিহত আবদুল আজিজ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে হোটেলটির গরুর খামারের পরিচর্যার দায়িত্বে কর্মরত ছিলেন এবং স্টাফ কোয়ার্টারেই বসবাস করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ

নিহতের পরিবারের দাবি, আবদুল আজিজকে মারধর অথবা শ্বাসরোধ করে হত্যা করার পর দুর্বৃত্তরা মরদেহটি মাঠে ফেলে রেখে গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, বিদ্যালয়ে বিক্ষোভ

এদিকে, হোটেল বে-ওয়াচের উপমহাব্যবস্থাপক এনায়েত উল্লাহ বলেন, আবদুল আজিজ হোটেলের গরুর খামার দেখাশোনার দায়িত্বে ছিলেন। তার মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও অন্যান্য আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি ভুলে গেছে: জামায়াত আমির

ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০২:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত এলাকায় একটি পাঁচতারকা হোটেলের স্টাফ কোয়ার্টারের পাশের খোলা মাঠ থেকে আবদুল আজিজ (২৭) নামে এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ইনানী সৈকতের পূর্ব পাশে অবস্থিত হোটেল বে-ওয়াচের স্টাফ কোয়ার্টারের পাশের খালি জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিহত আবদুল আজিজ উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ার বাসিন্দা রশিদ আহমদের ছেলে। তিনি প্রায় এক বছর ধরে হোটেলটির গরুর খামারের পরিচর্যার দায়িত্বে কর্মরত ছিলেন এবং স্টাফ কোয়ার্টারেই বসবাস করতেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা

নিহতের পরিবারের দাবি, আবদুল আজিজকে মারধর অথবা শ্বাসরোধ করে হত্যা করার পর দুর্বৃত্তরা মরদেহটি মাঠে ফেলে রেখে গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ