ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে পাস মাত্র ৮, ফেল ২৪ স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি তিক্ততা ভুলে দুই প্রতিবেশীর এগিয়ে যাওয়ার বার্তা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে সন্দেহ রয়েছে: তথ্য উপদেষ্টা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই।

রোববার (১০ আগস্ট) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন রেজাই।

আরও পড়ুনঃ  নির্যাতন-শোষণের শিকার হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী কর্মী

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন। ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর তিনি এ পদে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ইরান-ইরাক যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় প্রত্যক্ষ করেন।

পরবর্তী সময়ে ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন রেজাই। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনঃ  তীব্র রোদে ত্বকের ক্যানসারের ঝুঁকিতে ইসরায়েলিরা

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুনঃ  হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

রেজাইয়ের পূর্বসূরি মোহাম্মদ বাঘের জুলঘাদর গত মার্চে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনিও আইআরজিসির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, কাউন্সিলের প্রধানের পদ ছাড়ার পর জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

আপডেটের সময়: ০৬:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই।

রোববার (১০ আগস্ট) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন রেজাই।

আরও পড়ুনঃ  হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে জো বাইডেনের ক্যানসার

৭১ বছর বয়সী মোহসেন রেজাই ১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন। ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছর তিনি এ পদে ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ইরান-ইরাক যুদ্ধের গুরুত্বপূর্ণ সময় প্রত্যক্ষ করেন।

পরবর্তী সময়ে ইরান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন রেজাই। এছাড়া দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আরও পড়ুনঃ  হরমুজ ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬