ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর ঢাকা ইপিজেডে প্যাক্সার বাংলাদেশের স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধন ওমরাহ পালনে সৌদি আরবের পথে চিফ হুইপ দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন, ৫২ কিলোমিটার রুটে বদলে যাবে রেলযাত্রা  হচ্ছে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়, উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ঝিনাইদহে ডিবির অভিযানে বিদেশি পিস্তল জব্দ, অস্ত্র আইনে মামলা সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এএসআই ক্লোজ মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সঙ্গে রাখতে হবে বৈধ কাগজপত্র বরিস জনসনের ট্রেন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা যশোরে আ. লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জন কারাগারে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত হয়নি পেন্টাগনের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দেশটির বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যা পেন্টাগনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  প্রবাসী ভোটারদের সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান ইসির

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো আগের অবস্থান থেকে সরিয়ে নিয়েছে এবং সেগুলো এখন মার্কিন প্রিসিশন স্ট্রাইক অস্ত্রের নাগালের বাইরে রাখা হয়েছে। ফলে সম্ভাব্য সংঘর্ষ পরিস্থিতিতে দ্রুত ও আগাম আঘাতের সক্ষমতা বাড়াতে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

আরও পড়ুনঃ  ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার’: জুবাইদা রহমান

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চলমান থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে প্রথম ধাক্কাতেই ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  দুর্নীতি-অনিয়ম প্রমাণ হলে দায়িত্ব ছাড়ব: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং ইরানের সামরিক কার্যক্রম পরিস্থিতি অনুযায়ী মূল্যায়ন করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ড্রোনেও ইয়াবা ঢুকছে, পরিকল্পিতভাবে মাদক আনার অভিযোগ আইনমন্ত্রীর

ইরানের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুরোধ যুক্তরাষ্ট্রের, সিদ্ধান্ত হয়নি পেন্টাগনের

আপডেটের সময়: ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই দেশটির বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম), যা পেন্টাগনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে ইরানের সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলার পরিকল্পনা করছে মার্কিন সামরিক বাহিনী। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ  ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার’: জুবাইদা রহমান

পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো আগের অবস্থান থেকে সরিয়ে নিয়েছে এবং সেগুলো এখন মার্কিন প্রিসিশন স্ট্রাইক অস্ত্রের নাগালের বাইরে রাখা হয়েছে। ফলে সম্ভাব্য সংঘর্ষ পরিস্থিতিতে দ্রুত ও আগাম আঘাতের সক্ষমতা বাড়াতে হাইপারসনিক অস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

আরও পড়ুনঃ  ইয়েমেনে তীব্র সংঘাত, বাড়িঘর ছাড়তে বাধ্য ৮৬ হাজার মানুষ

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি চলমান থাকলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে প্রথম ধাক্কাতেই ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো লক্ষ্যবস্তু করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  সৌদি আবার হামলা চালালে আরও গভীরে আঘাতের হুমকি হুথিদের