ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এ কার্যক্রম চলছে। খাতা মূল্যায়নে কোনো অসংগতি বা নম্বরের গরমিল এড়াতে এবার নেওয়া হয়েছে কঠোর নজরদারি। পুনর্নিরীক্ষণে কোনো পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলে তা একাধিক ধাপে যাচাই করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর থেকে পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্নিরীক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হচ্ছে। মূল্যায়নে কোনো ধরনের অসংগতি যেন না থাকে, সে জন্য প্রতিটি উত্তরপত্র সতর্কতার সঙ্গে যাচাই করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  গাজায় নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলা, নিহত ৬; মোট প্রাণহানি ১১

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকা বোর্ডেই আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।

বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা পড়া আবেদনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সংগ্রহ করা হবে। এরপর বিষয়ভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পরীক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

পুনর্মূল্যায়নে কোনো উত্তরপত্রের নম্বর পরিবর্তন হলে সংশ্লিষ্ট পরীক্ষককে স্বাক্ষরিত বিবরণী জমা দিতে হবে। এরপর কম্পিউটার সেলে পরিবর্তিত নম্বর এন্ট্রি, উত্তরপত্রের লিথোকোডসহ অন্যান্য তথ্য যাচাই করা হবে। সব তথ্য চূড়ান্তভাবে যাচাইয়ের পর ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মো. মনজুরুল কবীর জানান, বিপুলসংখ্যক আবেদনের তথ্য প্রক্রিয়াকরণের কাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে। নম্বর পরিবর্তনের ক্ষেত্রে যাতে কোনো অসংগতি না থাকে, সে জন্য আইসিটি টিম পুরো কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

এদিকে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনর্নিরীক্ষণে খাতা মূল্যায়নে বড় ধরনের গাফিলতি বা নম্বরের অস্বাভাবিক ব্যবধান পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন। খাতা মূল্যায়নে বড় ধরনের অসংগতির কারণে শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষককে চিহ্নিত করা হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

আপডেটের সময়: ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডে এ কার্যক্রম চলছে। খাতা মূল্যায়নে কোনো অসংগতি বা নম্বরের গরমিল এড়াতে এবার নেওয়া হয়েছে কঠোর নজরদারি। পুনর্নিরীক্ষণে কোনো পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হলে তা একাধিক ধাপে যাচাই করা হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর থেকে পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে পুনর্নিরীক্ষণের কাজ শুরু হয়েছে। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হচ্ছে। মূল্যায়নে কোনো ধরনের অসংগতি যেন না থাকে, সে জন্য প্রতিটি উত্তরপত্র সতর্কতার সঙ্গে যাচাই করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  ‘সব অস্থিরতার মাঝে ভিকিই আমার শান্তির আশ্রয়’, জানালেন ক্যাটরিনা

এবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁরা মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকা বোর্ডেই আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি।

বোর্ডের কর্মপরিকল্পনা অনুযায়ী, অনলাইনে জমা পড়া আবেদনের তথ্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সংগ্রহ করা হবে। এরপর বিষয়ভিত্তিক তালিকা তৈরি করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হবে। পরীক্ষক নিয়োগ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পর উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।

আরও পড়ুনঃ  নিরাপত্তা না মিললে ১৫ নভেম্বর থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা